Vivo T5 Lite vs Realme P4R: 20 হাজার টাকার বাজেটে দুটি ফোনের ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি, স্পেসিফিকেশনের তুলনা

Vivo T5 Lite vs Realme P4R: 20 হাজার টাকার বাজেটে দুটি ফোনের ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি, স্পেসিফিকেশনের তুলনা

20 হাজার টাকার কম দামের সেগামেন্টে MediaTek Dimensity 6300 প্রসেসর সহ আরেকটি 5G স্মার্টফোন Vivo T5 Lite বাজারে এসেছে। এতে বড় ডিসপ্লে, 6500mAh ব্যাটারি এবং IP65 রেটিং-এর মতো ফিচার রয়েছে, যা সরাসরি টেক্কা দিচ্ছে Realme P4R স্মার্টফোনকে। বলে দি যে আজ 22 জুলাই ভিভো টি5 লাইট ফোনের প্রথম সেল। রিয়েলমির এই ফোনটি সম্প্রতি বাজারে আনা হয়েছে যা বিশাল 8000mAh ব্যাটারির কারণে বেশ চর্চায় রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে যে ব্যাটারির ক্ষমতার বিচারে রিয়েলমি পি4আর ফোনটি কি ভিভো টি5 লাইট ফোনকে টেক্কা দিতে পারবে, নাকি 20,000 টাকার বাজেটে ভিভো টি5 লাইট ফোন নিয়ে যাবে সমস্ত লাইমলাইট? কেনার আগে এই দুটি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের একটি তুলনা করে দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তুলনায় যাওয়ার আগে, আসুন একনজরে দেখে নেওয়া যাক স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন:

ভারতে Vivo T5 Lite vs Realme P4R ফোনের দাম কত

দামের কথা বললে, ভিভো টি5 লাইট ফোনের বেস মডেলের দাম শুরু হয় 19,999 টাকা থেকে। এই দামে ফোনের 4GB RAM + 128GB মডেল কেনা যাবে। এর পাশাপাশি, 1000 টাকার সস্তায় রিয়েলমি পি4আর ফোনটি কেনা যাবে, যা একই স্টোরেজ অপশনে আসে। এতে 4GB + 128GB স্টোরেজের দাম 18,999 টাকা রাখা হয়েছে। একই ভাবে ভিভো টি5 লাইট ফোনের 6GB + 128GB মডেলের দাম 21,999 টাকা, যেখানে রিয়েলমি পি4আর ফোনটি কেনা যাবে 20,999 টাকায়। সেই হিসেবে ভিভোর তুলনায় রিয়েলমি ফোনটি কম টাকায় একই স্টোরেজ অপশন অফার করছে।

ModelVivo T5 LiteRealme P4R
4GB + 128GBRs 19,999Rs 18,999
6GB + 128GBRs 21,999Rs 20,999
6GB + 256GBRs 24,999Rs 22,999

আরও পড়ুন: 14 হাজার টাকা বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung এর দুর্ধর্ষ 5G স্মার্টফোন

রিয়েলমি পি4আর নাকি ভিভো টি5 লাইট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিজাইন এবং ডিসপ্লে

নতুন ভিভো ভিভো টি5 লাইট ফোনে রয়েছে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং IP65 রেটিং সহ আসে। পাশাপাশি রিয়েলমি পি4আর ফোনে দেওয়া হয়েছে একটু বড় 6.8 ইঞ্চি HD+LCD প্যানেল ডিসপ্লে সহ 144Hz রিফ্রেস রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং Panda-1681 গ্লাস প্রোটেকশন অফার করে।

প্রসেসর

পারফরম্যান্সকে মাথায় রেখে ভিভো টি5 লাইট 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে যা 6GBLPDDR4X পর্যন্ত RAM এবং 256GB UFS 2.2 পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

SpecsVivo T5 LiteRealme P4R
Display6.75-inch HD+ LCD, 120Hz6.8-inch HD+ LCD, 144Hz
ProcessorMediaTek Dimensity 6300MediaTek Dimensity 6300
RAM and storageUp to 6GB LPDDR4X RAM, 256GB UFS 2.2 storageUp to 6GB LPDDR4X RAM, 256GB UFS 2.2 storage
Rear cameras50MP50MP + 2MP depth
Selfie camera5MP8MP
Battery6,500mAh7,000mAh
Charging44W45W SUPERVOOC
SoftwareOriginOS 6
2+4 years
Realme UI 7
2+3 years
DurabilityIP65, MIL-STD-810HIP65, MIL-STD-810H

পাশাপাশি, রিয়েলমি পি4আর ফোনেও দেওয়া হয়েছে একই MediaTek Dimensity 6300 প্রসেসর যা 6GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 পর্যন্ত স্টোরেজ সহ আসে।

ব্যাটারি

পাওয়ার দিতে ভিভো টি5 লাইট 5জি ফোনে অফার করা হয়েছে 6500mAh ব্যাটারি যা 44W FlashCharge সাপোর্ট করে।

অন্যদিকে, রিয়েলমি পি4আর ফোনে বিশাল 8000mAh ব্যাটারি পাওয়া যাবে যা এই সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি অফার করে। এর সাথে এতে সামান্য বড় 45W এর চার্জিং স্পিড অফার করে।

ক্যামেরার দিক থেকে কে এগিয়ে?

ফটোগ্রাফির জন্য, ভিভো টি5 লাইট ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাশাপাশি, রিয়েলমি পি4আর 5জি ফোনেও একই 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসে।

আরও পড়ুন: ভারতে শীঘ্রই আসছে POCO M8 Power 5G স্মার্টফোন, Flipkart লিস্টিংয়ে মিলল ঝলক

অপারেটিং সিস্টাম

অপারেটিং সিস্টামের কথা বললে, রিয়েলমি পি4আর 5জি ফোনটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 তে চলবে। কোম্পানি দুই বছরের Android আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করে।

এছাড়া ভিভো টি5 লাইট ফোনে OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টাম দেওয়া হয়েছে। এতে কোম্পানি 2 বছরের অপারেটিং সিস্টাম আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile