ভারতে লঞ্চ হল Samsung Galaxy Z Fold 8 এবং Galaxy Z Flip 8 স্মার্টফোন, রয়েছে শক্তিশালী প্রসেসর, বড় ডিসপ্লে এবং হাই কোয়ালিটি ক্যামেরা
Samsung তাদের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 8 এবং Galaxy Z Flip8 লঞ্চ করেছে। নতুন দুই স্মার্টফোনেই স্লিম ডিজাইন, শক্তিশালী প্রসেসর, 120Hz AMOLED ডিসপ্লে এবং Android 17-ভিত্তিক One UI 9 দেওয়া হয়েছে। গ্যালাক্সি জি ফোল্ড 8 ফোল্ডেবাল ফোনে বড় ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 50MP ক্যামেরা মতো ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্লিপ 8 ফোনে দেওয়া হয়েছে কমপ্যাক্ট ডিজাইন এবং বড় FlexWindow ডিসপ্লে।
SurveySamsung Galaxy Z Fold 8 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
গ্যালাক্সি জি ফোল্ড 8 ফোনে রয়েছে 7.6 ইঞ্চির QXGA+ Dynamic AMOLED 2X মেইন ডিসপ্লে। ডিসপ্লেটি 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং Vision Booster সাপোর্ট করে। আউটার ডিসপ্লেতে দেওয়া হয়েছে 5.5 ইঞ্চির WUXGA+ Dynamic AMOLED 2X কভার ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেটও।
পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি জি ফোল্ড 8 ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 for Galaxy প্রসেসর। এর সঙ্গে পেয়ার করা 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজের অপশন। এতে তিনটি স্টোরেজ অপশন পাওয়া যাবে-
ভারতে গ্যালাক্সি জি ফোল্ড 8 ফোনের দাম এবং ভ্যারিয়্যান্ট
- 16GB + 1TB স্টোরেজ = 2,39,999 টাকা
- 12GB + 512GB স্টোরেজ = 1,99,999 টাকা
- 12GB + 256GB স্টোরেজ = 1,79,999 টাকা
ক্যামেরা ফিচার কী রয়েছে
ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি জি ফোল্ড 8 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে রয়েছে OIS সহ 50MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এছাড়া কভার ডিসপ্লে এবং মেইন ডিসপ্লে দুটিতেই 10MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি এবং অন্যান্য ফিচার
পাওয়ার দিতে গ্যালাক্সি জি ফোল্ড 8 ফোনে রয়েছে 4800mAh ব্যাটারি। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 20W ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়া IP48 রেটিং, Wi-Fi 7, Bluetooth 6.0 এবং Android 17-ভিত্তিক One UI 9 রয়েছে। ফোনের ওজন 201 গ্রাম। গ্যালাক্সি জি ফোল্ড 8 পাওয়া যাবে Graphite, Cream এবং Lavender রঙে। এছাড়া Samsung-এর ওয়েবসাইটে Pistachio এক্সক্লুসিভ রঙও থাকবে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক গ্যালাক্সি জি ফ্লিপ 8 ফোনে কী বিশেষ ফিচার দেওয়া হয়েছে।
গ্যালাক্সি জি ফ্লিপ 8 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, গ্যালাক্সি জি ফ্লিপ 8 ফোনে রয়েছে 6.9 ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, যা 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সহ আসে। ফোনের আউটার ডিসপ্লেতে রয়েছে 4.1 ইঞ্চির Super AMOLED FlexWindow, যেখানে 60Hz এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি জি ফ্লিপ 8 ফোনে ব্যবহার করা হয়েছে Exynos 2600 প্রসেসর। এটি 12GB RAM এর সঙ্গে 512GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে, গ্যালাক্সি জি ফ্লিপ 8 ফোনে অফার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 50 MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা (OIS) এবং 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আসে। সেলফির জন্য সামনে রয়েছে 10MP ক্যামেরা।
ব্যাটারি ও অন্যান্য ফিচার হিসেবে, গ্যালাক্সি জি ফ্লিপ 8 ফোনে রয়েছে 4300mAh ব্যাটারি। এটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare সাপোর্ট করে। এছাড়া ফোনে IP48 রেটিং, Wi-Fi 7, Bluetooth 5.4 এবং Android 17-ভিত্তিক One UI 9 দেওয়া হয়েছে। ফোনের ওজন 180 গ্রাম।
রঙের বিকল্প হিসেবে অন্যদিকে গ্যালাক্সি জি ফ্লিপ 8 বাজারে আসবে Graphite, Cream ও Pink রঙে এবং অনলাইন এক্সক্লুসিভ Mint রঙেও পাওয়া যাবে।
ভারতে গ্যালাক্সি জি ফ্লিপ 8 ফোনের দাম কত
দামের কথা বললে, গ্যালাক্সি জি ফ্লিপ 8 ফোনের দাম শুরু হচ্ছে 1,24,999 টাকা থেকে, এতে 12GB + 256GB মডেল কেনা যাবে। এছাড়া, 12GB + 512GB মডেলের দাম 1,44,999 টাকা। স্মার্টফোনটি গ্রাফাইট, ক্রিম এবং পিঙ্ক – এই তিনটি রঙে পাওয়া যাবে। তবে মিন্ট রঙের মডেলটি শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile