ভারতে Google Pixel Watch 5 লঞ্চ, একবার চার্জে চলবে 40 ঘন্টা, সাথে মিলবে Health Guardian ফিচার, জানুন দাম

টেক জায়েন্ট সংস্থা Google বুধবার ভারতে একটি নতুন স্মার্টওয়াচ Google Pixel Watch 5 বাজারে লঞ্চ করেছে। গুগল পিক্সেল ওয়াচ 5 ঘড়িতে 3000 নিটস ব্রাইটনেস সহ ডিসপ্লে দেওয়া। এই স্মার্টওয়াচে হেলথ গার্ডিয়ান এর মতো নতুন সব ফিচার পেয়ার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্রিদিং ইমারজেন্সি ডিটেকশন এবং মাসিক হেল্থ ট্রেন্ড সমরি মতো নতুন হেলথ গার্ডিয়ান্স ফিচার অফার করেছে।

ভারতে Google Pixel Watch 5 ঘড়ির দাম কত

এই স্মার্টওয়াচ এর 41mm সহ ভ্যারিয়্যান্টের দাম 42,999 টাকা রাখা হয়েছে। 45mm মডেলের দাম 45,999 টাকা রাখা হয়েছে। গুগল তার এই স্মার্টওয়াচ এর প্রতিটি ভ্যারিয়্যান্ট দুটি অপশনে আনা হয়েছে। পিক্সেল ওয়াচ 5 ঘড়ির 41mm ভ্যারিয়্যান্টটি Fog Active ব্যান্ড সহ Polished Silver Aluminium কেস এবং Canyon Active ব্যান্ড সহ Champagne Gold Aluminium কেস কিনতে পারবেন।

আরও পড়ুন: Google লঞ্চ করল নতুন Pixel 11 series, রয়েছে বড় ব্রাইটার স্ক্রিন, বড় ব্যটারি, নতুন Tensor G6 চিপ সহ আরও দুর্দান্ত ফিচার

এর পাশাপাশি, স্মার্টওয়াচের 45mm সহ মডেলটি Olive Active ব্যান্ড সহ Satin Pyrite Aluminium কেস এবং Obsidian Active ব্যান্ড সহ Black Aluminium কেসে পাওয়া যাবে। গল পিক্সেল ওয়াচ 5 এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং 20 আগস্ট থেকে এর বিক্রি শুরু হবে।

গুগল পিক্সেল ওয়াচ 5 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ফিচারের কথা বললে, সংস্থার এর আগের মডেলের মতোই গোলাকার ডিজাইন বজায় রাখা হয়েছে নতুন স্মার্টওয়াচে। তবে এতে বেশ কিছু হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেড করা হয়েছে। এতে রয়েছে ডোম Actua 360 AMOLED LTPO ডিসপ্লে, যার অ্যাডাপটিভ রিফ্রেশ রেট 60Hz পর্যন্ত, পিক ব্রাইটনেস 3000 নিটস এবং পিক্সেল ডেনসিটি 320 পিপিআই। এটি Snapdragon W5 Gen 2 Accelerated প্ল্যাটফর্ম এবং Cortex-M55 কো-প্রসেসরে কাজ করে। গুগলের দাবি, ঘড়ির ডুয়াল চিপ আর্কিটেকচার পারফরম্যান্সে 20 শতাংশ উন্নত হবে। এই স্মার্টওয়াচে 64GB এর eMMC স্টোরেজ রয়েছে।

পিক্সেল ওয়াচ 5 ঘড়িতে Gemini ইন্টিগ্রেশন দেওয়া। এই স্মার্টওয়াচে বিভিন্ন হেলথ ট্র্যাকিং ফিচার সাপোর্ট করে, যেমন AFib ডিটেকশন সহ ECG, হাই এন্ড লো হার্ট রেট আলার্ট, SpO2, ব্রিদিং রেট এবং রিয়েল-টাইম স্ট্রেস ট্র্যাকিং দেওয়া। এই স্মার্টওয়াচের বিশেষত্ব হল হেলথ গার্ডিয়ান ফিচার, যেখানে ব্লাড প্রেশার ট্রেন্ডসরক্তচাপের প্রবণতা, ঘুমের সময় নিঃশ্বাসের কোয়ালিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবণতা সম্পর্কে প্রতি মাসে একটি সামারি দেওয়া হয়। কোম্পানির দাবি যে একবার চার্জে এই স্মার্টওয়াচের ব্যাটারি 40 ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ Realme লঞ্চ করল নতুন 5G স্মার্টফোন, জানুন দাম কত এবং সেল কবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :