Xiaomi লঞ্চ করল সস্তা দামের তিনটি সাইজের Mini LED TV, থাকছে Dolby Vision সাপোর্ট সহ দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি

Xiaomi ভারতে তাদের নতুন মিনি এলইডি (Mini LED) টিভি সিরিজ বাজারে এনেছে। এই সিরিজটি 43 ইঞ্চি থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন স্ক্রিন সাইজে পাওয়া যাচ্ছে। নতুন শাওমি মিনি এলইডি টিভি সিরিজটি অ্যামাজন ফায়ার টিভি (Amazon Fire TV) প্ল্যাটফর্মের সাথে আনা হয়েছে। এছাড়া, এর ডিসপ্লেতে Dolby Vision, HDR+ এবং 120Hz গেমিং মোড রয়েছে, যা ডিপস্লের পিক্চার কোয়ালিটি আরও ভাল করে তোলে।

ভারতে Xiaomi TV FX Mini LED সিরিজের দাম

দামের কথা বললে, শাওমির এই নতুন মিনি এলইডি টিভি সিরিজটি ভারতে 32,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এতে 55 ইঞ্চি, 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি মডেলগুলোর দাম যথাক্রমে 44,999 টাকা, 64,999 টাকা এবং 84,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি এই স্মার্ট টিভির বিক্রিতে আকর্ষণীয় অফার দিচ্ছে। এন্ট্রি-লেভেল 43 ইঞ্চি মডেলটি 29,999 টাকায় কেনা যাবে। অন্যদিকে বাকি মডেলগুলোর দাম যথাক্রমে 39,999 টাকা, 59,999 টাকা এবং 79,999 টাকায় পাওয়া যাবে।

আরও পড়ুন: Xiaomi 17T নাকি Samsung Galaxy A57 5G: 6500mAh পর্যন্ত ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ কোন ফোনে হবে সেরা

এই স্মার্ট টিভি সিরিজটি ভারতে 11 জুন থেকে বিক্রি শুরু হবে। এটি অ্যামাজন (Amazon) ও ফ্লিপকার্ট (Flipkart)-এর মতো ই-কমার্স ওয়েবসাইট এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Mi.com থেকে কেনা যাবে।

শাওমি টিভি এফএক্স (FX) মিনি এলইডি সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

এই সিরিজের সব মডেলেই 4K রেজোলিউশনের ডিসপ্লে সহ আসে। এতে 3840×2160 পিক্সেল রয়েছে রয়েছে। ডিসপ্লেতে লোকাল ডিমিং মিনি এলইডি ব্যাকলাইটিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কনট্রাস্ট বাড়ায় এবং ব্রাইটনেস বাড়ায়। এই স্মার্ট টিভির স্ক্রিনে HDR10 এবং HDR10+ সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া এতে ফিল্মমেকার মোড দেওয়া হয়েছে।

এছাড়া কোম্পানির এই স্মার্ট টিভি সিরিজের 43 ইঞ্চি মডেলে 60Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে। অন্যদিকে, 55, 65 এবং 75 ইঞ্চি মডেলে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে। এই স্মার্ট টিভি সিরিজে MEMC প্রযুক্তি, অটো লো ল্যাটেন্সি মোড এবং আই কেয়ার মোড এর মতো ফিচার রয়েছে। এটি Cortex A55 কোয়াড-কোর চিপসেটে কাজ করে এবং এতে বিল্ট-ইন অ্যালেক্সা (Alexa) সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন: Upcoming Smartphones June 2026: Redmi থেকে Realme সাথে iQOO, এই মাসে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

শাওমির মিনি-এলইডি স্মার্ট টিভি সিরিজে 2 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ রয়েছে। অ্যামাজন ফায়ার টিভি সহ আসা এই সিরিজটি একাধিক ওটিটি (OTT) অ্যাপ সাপোর্ট করে। এর কানেক্টিভিটি সুবিধাগুলোর মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডিএমআই (HDMI) এবং ইউএসবি (USB)।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :