Buy sony bravia 2 ii 55 inch 4k Google smart tv price discount offer flipkart deal
আপনি যদি বাড়ির জন্য নতুন কোনো 55 ইঞ্চির স্মার্ট টিভি কেনার কথা ভেবে থাকেন, তবে Sony BRAVIA 2 II Smart TV সিরিজের এই মডেলটি অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখা উচিত। চমৎকার ছবির কোয়ালিটি এবং দুর্দান্ত ফিচার সহ সোনি কোম্পানি বাজারে বেশ জনপ্রিয়। বর্তমানে Flipkart সাইটে এই টিভিটি বেশ ভালো ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে, যা এটিকে প্রিমিয়াম ক্যাটাগরিতে একটি আকর্ষণীয় বিকল্প করে তুলেছে। এতে দেওয়া 4K Ultra HD ডিসপ্লে, সনির শক্তিশালী 4K Processor X1, Google TV প্ল্যাটফর্ম এবং Dolby Audio-র মতো ফিচার এটিকে সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ স্পোর্টস এবং গেমিংয়ের জন্য একটি চমৎকার পছন্দ হিসেবে গড়ে তুলেছে।
সোনি 55-ইঞ্চি ব্রাভিয়া 2 II স্মার্ট গুগল টিভি (K-55S25EM2) মডেলটি বর্তমানে ফ্লিপকার্টে 61,990 টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে এর আসল দাম 91,900 টাকা অর্থাৎ এই ডিলে টিভিতে সরাসরি প্রায় 29,910 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের কথা বলতে গেলে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 9250 টাকার ছাড় পাওয়া যাবে, যার ফলে টিভির দাম 55,000 টাকার কম হয় যাবে। একইভাবে, Flipkart Axis Bank এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও 5500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
এছাড়া, পুরনো টিভি এক্সচেঞ্জ করার মাধ্যমে গ্রাহকরা 3750 টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিতে পারেন। পাশাপাশি, আপনি ‘নো-কস্ট ইএমআই’ (no-cost EMI) সুবিধাও কাজে লাগাতে পারেন।
ডিসপ্লের কথা বলতে গেলে, এতে রয়েছে 55-ইঞ্চির 4K Ultra HD (3840 x 2160 পিক্সেল) LED প্যানেল। সোনির 4K Processor X1 রিয়েল-টাইমে কন্টেন্ট প্রসেস করে ছবির স্বচ্ছতা, রঙ এবং কনট্রাস্টকে আরও উন্নত করে তোলে। ওটিটি (OTT) প্ল্যাটফর্মে 4K কন্টেন্ট দেখা হোক বা সাধারণ টিভি চ্যানেল দুটি ক্ষেত্রেই এই প্রসেসর ছবিকে আরও নিখুঁত ও স্বাভাবিক দেখাতে সাহায্য করে। এছাড়া, এর 178-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল নিশ্চিত করে যে, ঘরের বিভিন্ন কোণ থেকে দেখলেও ছবির কোয়লিটি একই রকম থাকে।
অডিওর অভিজ্ঞতা আরও উন্নত করতে এই টিভিতে 20 ওয়াট আউটপুট সহ দুটি স্পিকার রয়েছে। ডলবি অডিও (Dolby Audio) সাপোর্ট এবং Down-Firing Open Baffle স্পিকার ডিজাইনের মতো ফিচারে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার সময় আরও ভাল অডিও পাওয়া যায়। সাউন্ডবারের সাথে এই টিভিটি অডিও হোম থিয়েটারের অভিজ্ঞতা আরও চমৎকার হয়ে ওঠে।
আরও পড়ুন: Telegram Ban NEET Re Exam 2026: নিট পুনঃপরীক্ষা নিয়ে বড় পদক্ষেপ, বন্ধ হল টেলিগ্রাম
স্মার্ট ফিচারের ক্ষেত্রে, এই টিভিটি গুগল টিভি (Google TV) অপারেটিং সিস্টেমে চলে। গুগল টিভি ইন্টারফেসের মাধ্যমে নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিও (Prime Video), ইউটিউব (YouTube), জিও-হটস্টার (JioHotstar), সনি লিভ (Sony LIV) এবং অ্যাপল টিভি+ (Apple TV+)-এর মতো জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলো সহজে ব্যবহার করা যায়।