Reliance Jio ধামাকা অফার! এই দুটি প্রিপেইড প্ল্যানে মিলছে অতিরিক্ত ডেটা, আর থাকছে একগুচ্ছ সুবিধা
Reliance Jio তার গ্রাহকদের আকৃষ্ট করতে সময়ে-সময়ে বিভিন্ন অফার নিয়ে হাজির হয়ে
রিলায়েন্স জিও তার কিছু প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ডেটা অফার করছে
Jio 399 টাকার প্রিপেইড প্ল্যানে আরও বেশি ডেটা দিচ্ছে
Reliance Jio তার গ্রাহকদের আকৃষ্ট করতে সময়ে-সময়ে বিভিন্ন অফার নিয়ে হাজির হয়ে। এবারও রিলায়েন্স জিও তার কিছু প্রিপেইড প্ল্যানে (Prepaid Plans) অতিরিক্ত ডেটা অফার করছে। এবার একই দামে বেশি ডেটা পাবেন গ্রাহকরা।
আপনিও যদি বেশি ডেটা সুবিধা চাইছেন, তবে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই প্ল্যান সম্পর্কে।
Reliance Jio এই দুটি প্রিপেইড প্ল্যানে মিলবে বেশি ডেটা
Jio 399 টাকার প্রিপেইড প্ল্যান
জিও 399 টাকার প্রিপেইড প্ল্যানে আরও বেশি ডেটা দিচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটার বদলে 6GB ডেটা পাওয়া যাবে। তবে এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ করতে হবে না। এছাড়া এই রিচার্জ প্ল্যানে JioTV, JioCinema, JioCloud এবং আনলিমিটেড 5G ডেটা সুবিধাও পেতে পারেন।
মনে করিয়ে দি যে আপনার এলাকায় যদি 5G নেটওয়ার্ক থাকে এবং আপনার ফোন যদি 5G সাপোর্ট করে, তাহলে এতে আপনি 5G ডেটা পাবেন। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে।
Jio 219 টাকার প্রিপেইড প্ল্যান
219 টাকার প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা অফার করা হয়। তবে এখন এতে 2GB ডেটা অতিরিক্ত অফার করছে। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধা।
এই প্ল্যানে 14 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। বাকি সমস্ত সুবিধা এই প্ল্যানে 399 টাকার মতোই পাওয়া যাবে। এছাড়া থাকছে ioTV, JioCinema, JioCloud এবং আনলিমিটেড 5G ডেটা।