এপ্রিল মাসে জিওর সঙ্গে সব থেকে কম সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে
By
Aparajita Maitra |
Updated on 15-Jun-2017
HIGHLIGHTS
এপ্রিল মাসে জিওর সঙ্গে 3.87 সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে
রিলায়েন্স জিও 8 মাসে 100 মিলিয়ান সাবস্ক্রাইবার নিজেদের সঙ্গে যুক্ত করে নতুন রেকর্ড তৈরি করেছিল। তবে ট্রাইয়ের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে এপ্রিল মাসে জিওর সঙ্গে 3.87 সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে যা মার্চ মাসের তুলনায় অনেক কম।
Survey✅ Thank you for completing the survey!
মার্চ মাসে জিওর সঙ্গে 5.83 সাবস্ক্রাইবার যুক্ত হয়েছিল। তবে সাবস্ক্রাইবার যুক্ত হওয়ার ক্ষেত্রে তৃতীয়বার সাবস্ক্রাইবারের সংখ্যা কমল। জিওর সঙ্গে ডিসেম্বর মাসে সব থেকে বেশি সাবস্ক্রাইবার যুক্ত হয়েছিল। ডিসেম্বরে জিওর সঙ্গে 20.3 মিলিয়ান সাবস্ক্রাইবার যুক্ত হয়েছিল।
তবে জিও তাদের মার্কেট শেয়ারের ক্ষেত্রে ভাল ফল লাভ করেছে। মার্চে জিওর মার্কেট শেয়ার 9.29 শতাংশ ছিল আর এপ্রিলে তা বেড়ে 9.58 হয়েছে। 4G নেটওয়ার্ক স্পিডের ক্ষেত্রে জিও টানা তিনমাস সবার আগে আছে।