8000mAh ব্যাটারি এবং ডাইমেনসিটি 7360 Max চিপসেট সহ OPPO লঞ্চ করল নতুন 5G স্মার্টফোন
ভারতে OPPO K14, K14x এবং K14 Lite স্মার্টফোন লঞ্চ করার পর এই সিরিজে ওপ্পো আনল OPPO K14 Plus স্মার্টফোন। লেটেস্ট ওপ্পো কে14 প্লাস 5জি ফোনটি কোম্পানির K সিরিজের আওতায় আনা হয়েছে। ভারতীয়ে বাজারে ওপ্পো কে14 প্লাস 5জি ফোনটি 30 হাজার টাকার কম দামে আনা হয়েছে। লেটেস্ট ওপ্পো কে14 প্লাস ফোনে দেওয়া হয়েছে পাওয়ার প্যাকড 8000mAh ব্যাটারি। এছাড়া এতে রয়েছে MediaTek Dimensity 7360 MAX প্রসেসর, ভেপার চেম্বর এবং UFS 3.1 স্টোরেজ মতো ফিচার। আসুন ওপ্পো কে14 প্লাস ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
SurveyOPPO K14 Plus Price, sale and offers
দামের কথা বললে, ওপ্পো কে14 প্লাস ফোনটি তিনটি স্টোরেজ অপশনে আনা হয়েছে। ওপ্পো কে14 প্লাস ফোনের বেস মডেলটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে, যার দাম 29,999 টাকা। এছাড়া ফোনের আরেকটি মডেল হল 8GB + 128GB স্টোরেজ, যার দাম 32,999 টাকা। এছাড়া আরেকটি মডেল হল 8GB RAM+256GB স্টোরেজের দাম 35,999 টাকা।
লেটেস্ট ওপ্পো কে14 প্লাস ফোনটি Flipkart সাইট এবং ওপ্পোর অনলাইন স্টোর থেকে 8 অক্টোবর দুপুর 12টায় বিক্রি করা হবে। তবে আজ 29 সেপ্টেম্বর লিমিটেড টাইমের জন্য ফ্লিপকার্ট সাইটে ওপ্পো কে14 প্লাস ফোনের বিক্রি শুরু হয়েছে, যা দুপুর 2টায় পর্যন্ত পাওয়া যাবে।
অফারের আওতায় ওপ্পো কে14 প্লাস ফোন 4000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
ওপ্পো কে14 প্লাস ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ওপ্পো কে14 প্লাস ফোনটি 4nm ভিত্তিক MediaTek Dimensity 7360 MAX চিপসেট কাজ করে। এটি 5,000mm² ভেপার চেম্বার সহ পেয়ার করা। এই চিপসেটটি কোম্পানি ডাইমেনসিটি 7360 চিপসেটের তুলনায় বেশি এডভান্স। ওপ্পোর দাবি যে কে14 প্লাস ফোনটি 1 মিলিয়েন এর বেশি AnTuTu স্কোর করেছে।
ডিসপ্লের ক্ষেত্রে, ওপ্পো কে14 প্লাস ফোনে দেওয়া হয়েছে 6.7-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে যা 144Hz রিফ্রেশ রেট এবং 3600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি 2160Hz PWM ডিমিং সহ আসে।
পাওয়ার দিতে ওপ্পো কে14 প্লাস ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া যা 45W SUPERVOOC চার্জার সহ আসে। এটি ফোনকে ফাস্ট চার্জ করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, ওপ্পো কে14 প্লাস ফোনটি OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল মোনোক্রোম লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
অপারেটিং সিস্টাম হিসেবে ওপ্পো কে14 প্লাস ফোনটি ColorOS 16.5 ভিত্তিক Android 17 এ কাজ করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
