Reliance Jio দাম না বাড়িয়েই তাদের গ্রাহকদের একটি বড় ধাক্কা দিয়েছে। আসেল কোম্পানি 195 টাকার প্ল্যানে বড় বদল করা হয়েছে, কোম্পানি তার এই জনপ্রিয় Cricket Data Pack এর ভ্যালিডিটি 60 দিন কম করে দেওয়া হয়েছে। এই সস্তা প্ল্যানে ভ্যালিডিটির পাশাপাশি আর কী কী পরিবর্তন হয়েছে আসুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু। আপনি যদি এই প্ল্যানটি কেনার কথা ভাবছেন তবে বর্তমানে এটি ঠিক কত দিনের মেয়াদ দিচ্ছে সেটি জেনে নেওয়া যাক।
টেলিকমটক অনুযায়ী, জিও তার 195 টাকার প্ল্যানে এই বদল করা হয়েছে। নতুন আপডেটের আওতায় গ্রাহকরা মোট 15 জিবি ডেটা সুবিধা পাবেন। ডেটা শেষ হওয়ার পর স্পিড কমে 64kbps হয় যাবে। বলে দি যে এটি একটি ডেটা প্যাক। গ্রাহকরা এতে কোনও ভয়েস কলিং বা SMS সুবিধা পাবেন না।
আরও পড়ুন: সোজা 5500 কুপন অফারে কিনুন 43 inch QLED Smart TV, কম খরচে বাড়িকেই বানিয়ে নিন থিয়েটার
ডেটা সুবিধার পাশাপাশি, এই প্ল্যানে 90 দিনের জন্য JioHotstar Mobile এর ফ্রি এক্সেস দেওয়া হয়। আপনি যদি ক্রিকেট দেখতে কিংবা OTT প্ল্যাটফর্মে সিনেমা ও বিভিন্ন শো স্ট্রিম দেখতে ভালবাসেন, তবে এই বাড়তি সুবিধাটি আপনার বেশ পছন্দ হতে পারে।
কোম্পানি ডেটা বা অতিরিক্ত সুবিধাতে কোনো পরিবর্তন করা হয়নি, ভ্যালিডিটি 90 দিন থেকে কমিয়ে 30 দিন করে দেওয়ার কারণে গ্রাহকদের মাসের খরচ বেড়ে গেছে।
আগে এই প্ল্যানটি 195 টাকায় 90 দিনের মেয়াদ অফার করত, যার মানে আগে আপনাকে এই প্ল্যানের প্রতিদিনের খরচ পড়ত 2.16 টাকা। তবে এখন 195 টাকায় রিলায়েন্স জিওর তরফে আপনি শুধু মাত্র 30 দিনের ভ্যালিডিটি পাবেন। সেই হিসেবে প্রতিদিনের খরচ দাড়াবে 6.50 টাকা।