Jio Family Plan: একটি রিচার্জে চলবে 4 সিম, 75 জিবি পর্যন্ত একগুচ্ছ ডেটা সহ আনলিমিটেড কলিংও

আপনি যদি একটি Jio পোস্টপেইড সিম কেনার কথা ভাবেন এবং পুরো পরিবারের জন্য কোনো প্ল্যান খোঁজেন, তবে জিওর বিশেষ Family Plan একটি চমৎকার বিকল্প হতে পারে। এই জিও ফ্যামিলি প্ল্যানে কলিং, ডেটা এবং ইন্টারনেট পরিষেবা, সবকিছুই এই প্যাকেজে পাওয়া যাবে । জিওর ফ্যামিলি প্ল্যানটি 500 টাকার কম দামে আসে, যা দুর্দান্ত সব সুবিধা অফার করে।

পুরো পরিবারের কথা মাথায় রেখে তৈরি এই প্ল্যানটি তৈরি করা হয়েছে, যা একটি অ্যাকাউন্টের সাথে একাধিক কানেকশন যোগ করা যেতে পারে। আসুন, জিওর এই আকর্ষণীয় ফ্যামিলি প্ল্যানের সুবিধাগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Redmi Turbo 5, বিশাল 7540mAh ব্যাটারি এবং কুলিং সিস্টম সহ মিড রেঞ্জ স্মার্টফোন

Jio Family Plan এ কী কী সুবিধা পাওয়া যায়?

যেই প্ল্যানের আমরা কথা বলছি, তার দাম 449 টাকা। জিওর এই দুর্দান্ত পোস্টপেইড প্ল্যানে গ্রাহকদের 75 জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা দেওয়া হয়। ডেটা লিমিট শেষ শেষ হয়ে গেলে, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি জিবি 10 টাকা চার্জ করতে হবে। এছাড়া, এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 এসএমএস এর সুবিধা রয়েছে।

Jio rs 449 (4)

তবে এই প্ল্যানের সবচেয়ে বিশেষ ফিচার হলো ‘ফ্যামিলি অ্যাড-অন’ ফিচার। এর মাধ্যমে আপনি আপনার প্রাইমারি কানেকশনের সাথে আরও তিনটি অতিরিক্ত সিম কার্ড যোগ করতে পারেন। যার মানে একটি অ্যাকাউন্টের আওতায় মোট 4টি সিম
ব্যবহার করা সম্ভব। তবে বলে দি যে, প্রতিটি অতিরিক্ত সিমের জন্য মাসে 150 টাকা পেমেন্ট করতে হবে। এড-অন কানেকশনে আপনি 5 জিবি অতিরিক্ত ডেটাও পাবেন।

বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন

ডেটা এবং কলিং পরিষেবার পাশাপাশি এই পোস্টপেইড প্ল্যানে এন্টারটেনমেন্ট এর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাহকরা বিনামূল্যে 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন পাবেন, যার মাধ্যমে সিনেমা, ওয়েব সিরিজ, টিভি শো এবং লাইভ স্পোর্টস কন্টেন্ট দেখা যাবে।

আরও পড়ুন: অর্ধেক দামে বিক্রি হচ্ছে 55 ইঞ্চির Smart TV, সবচেয়ে বড় ছাড়ে বাড়ি নিয়ে আসুন Samsung, LG, Sony টিভি

বিনামূল্যে Google Gemini Pro এবং ক্লাউড স্টোরেজ

এই প্ল্যানের আওতায় 18 মাসের জন্য বিনামূল্যে Google Gemini Pro সাবস্ক্রিপশনও পাওয়া যায়। এছাড়া, আপনার ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ফাইল নিরাপদে স্টোর করার জন্য এতে 2TB পর্যন্ত ক্লাউড স্টোরেজ সুবিধা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :