ভারতে লঞ্চ হল Redmi Turbo 5, বিশাল 7540mAh ব্যাটারি এবং কুলিং সিস্টম সহ মিড রেঞ্জ স্মার্টফোন

ভারতে লঞ্চ হল Redmi Turbo 5, বিশাল 7540mAh ব্যাটারি এবং কুলিং সিস্টম সহ মিড রেঞ্জ স্মার্টফোন

রেডমি ভারতে তাদের নতুন Turbo Series এর প্রথম স্মার্টফোন Redmi Turbo 5 লঞ্চ করেছে। রেডমি টার্বো 5 ফোনটি চীনের বাজারে আসার পর ভারতীয় বাজারে আনা হয়েছে। রেডমি টার্বো 5 ফোনে রয়েছে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর, বিশাল 7540mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশ রেট 1.5K ডিসপ্লে মতো ফিচার। আসুন জেনে নেওয়া যাক রেডমি টার্বো 5 ভারতীয় দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Redmi Turbo 5 ফোনের দাম এবং বিক্রি

দামের কথা বললে, রেডমি টার্বো 5 ফোনের 8GB + 256GB ভ্যারিয়্যান্টের দাম প্রায় 37,999 টাকা এবং 12GB + 256GB ভ্যারিয়্যান্টের দাম প্রায় 40,999 টাকা। কোম্পানি লঞ্চ অফারও ঘোষণা করেছে, যার মধ্যে কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 2,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ের সুবিধা রয়েছে।

রেডমি টার্বো 5 ফোনটি অ্যাসফল্ট ব্ল্যাক, নাইট্রো ব্লু এবং টার্বো হোয়াইট রঙে লঞ্চ করা হয়েছে। 19 জুন থেকে Amazon, Mi.com এবং অন্যান্য অফলাইন ও অনলাইন রিটেইল স্টোর থেকে ফোনের বিক্রি শুরু হবে।

রেডমি টার্বো 5 ফোনের স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 6.59 ইঞ্চির 1.5K Fluid ডিসপ্লে, যার রেজোলিউশন 2712×1220 পিক্সেল। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পলিং রেট, HDR10+, Dolby Vision এবং পিক 3500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিন সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i ব্যবহার করা হয়েছে।

পাওয়ার দিতে রেডমি টার্বো 5 ফোনে 7540mAh ব্যাটারি রয়েছে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 27W রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধাও রয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে রয়েছে 12GB পর্যন্ত LPDDR5X Ultra RAM এবং 256GB UFS 4.1 স্টোরেজ। ফোনে ভার্চুয়াল RAM বাড়ানোর সুবিধাও রয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত 12 জিবি পর্যন্ত RAM বাড়ানো সম্ভব। ফোনের টেম্প্রেচার কন্ট্রোল রাখতে 3D Ice-Loop Cooling System ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য রেডমি টার্বো 5 ফোনের পেছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। এতে দেওয়া 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (OIS ও EIS সুবিধাসহ) এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি এবং অন্যান্য সাধারণ সুবিধা। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক HyperOS 3 অপারেটিং সিস্টেমে চলে এবং প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এতে অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। এতে একটি আইআর (IR) ব্লাস্টারও রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile