Jio-এর কম খরচে দুর্দান্ত প্ল্যান! প্রতিদিন 3GB ডেটা এবং বিনামূল্যে Disney+ Hotstar

HIGHLIGHTS

Jio 419 টাকা দামের একটি প্রিপেড প্ল্যান অফার করে, যা 28 দিনের ভ্যালিডিটির জন্য প্রতিদিন 3GB ডেটা দেয়

Jio-এর 601 টাকার প্ল্যানটি, 499 টাকা দামের এক বছরের Disney+ Hotstar Mobile-এর অ্যাক্সেস ফ্রিতে দেয়

নতুন ইউজাররা 499 টাকার প্ল্যান কেনার সাথে Jio Prime membership সাবস্ক্রিপশন পাবেন

Jio-এর কম খরচে দুর্দান্ত প্ল্যান! প্রতিদিন 3GB ডেটা এবং বিনামূল্যে Disney+ Hotstar

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম অপারেটর Reliance Jio তার গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। সস্তা ডেইলি ডেটা প্ল্যান থেকে লং টার্ম প্রিপেড প্ল্যান এবং OTT এর সুবিধা সহ প্রিপেড প্ল্যান, Jio সবরকম অফার করতে পারে৷ ইন্টারনেটের ক্রমশ ব্যবহার এবং চাহিদার বৃদ্ধির সাথে সাথে, ইন্টারনেট পরিষেবার বেশিরভাগ গ্রাহকরা প্রিপেড প্ল্যানগুলি চান যেগুলি শুধুমাত্র ফ্রিতে ভয়েস কলিংই নয় বরং হাই ইন্টারনেট ডেটা এবং কিছু ক্ষেত্রে OTT প্ল্যাটফর্মগুলিতে অ্যাক্সেসও দেয়৷ 700 টাকার কমে Reliance Jio দুটি হেভি ডেটা প্রিপেড প্ল্যান এবং OTT সাবস্ক্রিপশন অফার করে এছাড়াও আরো কয়েকটি আকর্ষণীয় প্রিপেড প্ল্যানের সম্পর্কে জেনে নিন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio-র 700 টাকার কমে হেভি ডেটা প্ল্যান 

Jio 419 টাকা দামের একটি প্রিপেড প্ল্যান অফার করে, যা 28 দিনের ভ্যালিডিটির জন্য প্রতিদিন 3GB ডেটা দেয়। এটি বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে ট্রেন্ডিং প্ল্যান হিসাবে দেখা যায়। Jio-এর প্ল্যানটি প্রতিদিন 100টি SMS সহ আনলিমিটেড ভয়েস কলের অফার করে এবং একাধিক Jio অ্যাপ্লিকেশন যেমন JioCinema, JioTV এবং আরও অনেক কিছুতে অ্যাক্সেস সহ আসে৷ 3GB এর ডেইলি ডেটা ব্যবহার করার পরে, ইউজাররা 64 Kbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন।

Jio-এর দ্বিতীয় হেভি ডেটা প্ল্যানও একটি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস সহ আসে। Reliance Jio একাধিক OTT বান্ডিল প্যাক অফার করে। প্রিপেড প্ল্যানটি 601 টাকায় 28 দিনের ভ্যালিডিটি দেয়। এতে প্রতিদিন 3GB ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কল এবং 100টি SMS প্রতি দিন পাওয়া যায়। ডেইলি 3GB ডেটার পাশাপাশি, প্ল্যানটি এক্সট্রা 6GB ডেটাও অফার করে। Jio-এর 601 টাকার প্ল্যানটি, 499 টাকা দামের এক বছরের Disney+ Hotstar Mobile-এর অ্যাক্সেস ফ্রিতে দেয়। প্ল্যানটিতে ইউজাররা বিভিন্ন Jio অ্যাপ্লিকেশন, যেমন JioCinema, JioTV এবং আরও অনেক কিছু উপভোগ করতে পারেন।

OTT সাবস্ক্রিপশন সহ Jio এর অন্যান্য প্রিপেইড প্ল্যান

Jio এর 601 টাকার প্রিপেড প্ল্যান ছাড়াও, রিলায়েন্স জিও তার প্রিপেড অফারের তালিকায় 499 টাকার প্ল্যান অ্যাড করেছে। 499 টাকার প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে এবং ভ্যালিডিটির পিরিয়োডে প্রতিদিন 2GB ডেটা অফার করে। এই প্ল্যানটিতে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং 100টি করে SMS অফার করা হয়। নতুন ইউজাররা এই প্ল্যান কেনার সাথে Jio Prime membership সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও এই প্ল্যানটিতে ইউজাররা OTT প্ল্যাটফর্মের 499 টাকার Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন পেতে পারেন একদম বিনামূল্যে।

Disney+ Hotstar-এর ইয়ারলি সাবস্ক্রিপশন সহ পরবর্তী Jio প্ল্যানটি হল 799 টাকার প্ল্যান। প্ল্যানটি গতবছর নভেম্বরের আগে 666 টাকায় পাওয়া যেত। ট্যারিফ বৃদ্ধি করার পর প্ল্যানটি প্রতিদিন 2GB ডেটা অফার করে। এটি একটি আনলিমিটেড  ভয়েস কলিং প্ল্যান যা 56 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 100টি SMS সহ আসে৷ প্ল্যানটি Jio-এর অ্যাপ্লিকেশনগুলিতেও অ্যাক্সেস দেয়।

এছাড়াও, উল্লেখযোগ্য আরেকটি প্ল্যান হল 1,066 টাকার ডেইলি 2GB ডেটা প্ল্যান। প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটি দেয় এবং আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100টি করে SMS অফার করে। এই প্ল্যানটি Disney+ Hotstar-এর এক বছরের সাবস্ক্রিপশন এবং Jio TV-এর মতো Jio অ্যাপ্লিকেশানগুলিতে অ্যাক্সেস দেয়। এছাড়াও, ইউজাররা প্ল্যানের সাথে এক্সট্রা 5GB ডেটাও পাবেন।

Jioতে এক বছরের Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশনের সাথে আসে একটি ইয়ারলি প্রিপেড প্ল্যান। প্ল্যানটির দাম 3,119 টাকা। প্রতিদিন 2GB ডেটা অফারের পাশাপাশি, আনলিমিটেড  ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS প্রদান করে। প্ল্যানটিতে মোট 730GB ডেইলি ডেটার পাশাপাশি, এক্সট্রা 10GB হাই-স্পিড ডেটা এবং  Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস অফার করা হচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo