Jio 365 days Budget Annual recharge plan offers Unlimited 5G, Calls, Data with OTT benefits
Jio এর পোর্টফলিওতে বেশ কয়েকটি সস্তা দামের রিচার্জ প্ল্যান রয়েছে যা গ্রাহকদের আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা অফার করে। আপনি যদি বছরের প্রথম দিন আপনার জিও নম্বর রিচার্জ করাতে চান, তবে কোম্পানির এই সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান সেরা চয়েজ হতে পারে। এই প্ল্যানটি 365 দিনের ভ্যালিডিটি অফার করে যার মানে আপনি 1 জানুয়ারী থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত কোনো বাধা ছাড়া কল, ডেটা ব্যবহার করতে পারবেন।
জিও এর সস্তা দামের রিচার্জ প্ল্যানটি 3599 টাকায় আসে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের পুরো 365 দিনের ভ্যালিডিটি অফরা করে। এছাড়া কোম্পানি তার এই প্রিপেইড প্ল্যানের সাথে একাধিক সুবিধা অফার করছে। জিও এর এই দীর্ঘ ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং সুবিধা দেয়। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত ভারতে ফ্রি নেশনাল রোমিং সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকরা এই প্রিপেইড প্ল্যানে মোট 912.5GB ডেটা ব্যবহার করতে পারবে।
কোম্পানির এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2.5GB হাই স্পিড ডেটা এবং 100 SMS ফ্রি দেওয়া হয়। এই প্রিপেইড প্ল্যানে কোম্পানি গ্রাহকদের বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটাও অফার করে। যদি আপনার 5G স্মার্টফোন থাকে, তাহলে আপনি বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটাও পাবেন। এছাড়া এতে জিও টিভি এবং জিও ক্লাউড এর ফ্রি এক্সেস পাওয়া যাবে। জিওর এই প্রিপেইড প্ল্যানে গুগল জেমিনি প্রো-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও রয়েছে, যা 200GB ক্লাউড স্টোরেজ অফার করে।
বেসরকারী কোম্পানি জিও 365 দিনের ভ্যালিডিটি সহ একটি বার্ষিক রিচার্জ প্ল্যানও অফার করে। এই প্রিপেইড প্ল্যানের দাম 3999 টাকা। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে নেশনাল রোমিংও অফার করা হয়।
এছাড়া, গ্রাহকরা প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা এবং বিনামূল্যে 100 SMS সুবিধাও পাবেন। এই জিও প্ল্যানে ফ্যানকোড ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন রয়েছে এবং ব্যবহারকারীরা জিও টিভি, জিও এআই ক্লাউড এবং গুগল জেমিনি প্রো-এর অ্যাক্সেসও পাবেন।
আরও পড়ুন: পুরো 49,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Thomson 65 inch Smart TV, নতুন বছরে বাড়িতে বসেই থিয়েটারের মজা