BSNL কে চুপ করাতে Jio দিচ্ছে 90 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা সহ থাকছে আনলিমিটেড সুবিধা
Jio একটি সস্তা রিচার্জ প্ল্যানে প্রতিদিনের ডেটার পাশাশাশি 20 জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে
জিও এর 90 দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের দাম 899 টাকা
প্রতিদিন 2 জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা সহ পুরো ভ্যালিডিটিতে 20 জিবি ডেটা অতিরিক্ত অফার করছে জিও
Reliance Jio তার গ্রাহকদের অনেক ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। জিও তার বিভিন্ন ব্যবহারকারীদের জন্য তালিকায় সস্তা থেকে দামি সব ধরণের প্ল্যান রেখেছে। রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর পরে গ্রাহকরা দীর্ঘ মেয়াদ সহ সস্তা প্ল্যান খুঁজছেন। জিওর কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা বেশি ভ্যালিডিটি সহ বেশি ডেটা অফার করে।
কোম্পানি একটি সস্তা রিচার্জ প্ল্যানে প্রতিদিনের ডেটার পাশাশাশি 20 জিবি অতিরিক্ত ডেটাও অফার করছে গ্রাহকদের। যার মানে গ্রাহকরা বেশি ভ্যালিডিটির সাথে বেশি ডেটাও পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের দাম কত এবং কী সুবিধা রয়েছে।
Jio 90 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান
জিও এর 90 দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের দাম 899 টাকা। এটি একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। এতে গ্রাহকরা পুরো 90 দিনের ভ্যালিডিটি পাবেন। যার মানে একটি রিচার্জে পুরো 3 মাসের রিচার্জ থেকে মুক্তি।
এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য সেরা বিকল্প যারা বেশি ডেটা ব্যবহার করেন। এতে আপনি 90 দিনের জন্য 180 জিবি ডেটা পাবেন। প্রতিদিন 2 জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা পাওয়া যাবে এতে। এছাড়া কোম্পানি পুরো ভ্যালিডিটিতে মোট 20 জিবি ডেটা অতিরিক্ত অফার করছে। এই হিসেবে প্ল্যানে মোট 200 জিবি ডেটা দেওয়া হচ্ছে।
আনলিমিটেড 5G মিলবে এই রিচার্জে
জিওর এই রিচার্জ প্ল্যানে আনিলিমিটেড ট্রু 5জি ডেটা অফার করা হচ্ছে। আপনার এলাকায় যদি 5জি কানেক্টিভিটি থাকে তবে এতে আনলিমিটেড 5জি ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, কোম্পানি এতে প্রতিদিন 100 SMS ও দিচ্ছে।