সস্তা Recharge Plans এর লিস্ট, মাত্র 50 টাকায় কলিং, ডেটা এবং ফ্রি SMS

Highlights

Jio ব্যবহারকারীদের জন্য 39 টাকার প্ল্যান

Airtel, Jio বা Vodafone idea সংস্থা 50 টাকার কমে প্রিপেইড প্ল্যান অফার করে

এয়ারটেল, ভিআই এবং জিও-র প্ল্যান 50 টাকারও কম দামে বাজারে পাওয়া যায়

Jio, Airtel বা Vodafone Idea (Vi) সমস্ত টেলিকম কোম্পানি বাজারে একের পর এক দুর্দান্ত প্রিপেইড প্ল্যান অফার করছে। বাজারে এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলির রিচার্জ প্ল্যান শুধুমাত্র 50 টাকার কম পাওয়া যায়। আজ আমরা আপনাকে Jio, Airtel এবং Vodafone Idea-এর প্ল্যান সম্পর্কে বলব। আজ আমরা একটি খুব সস্তা রিচার্জ প্ল্যানের কথা বলছি, অর্থাৎ, যদি আপনার বাজেট মাত্র 50 টাকা হয় এবং আপনি যদি সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাহলে আপনি অবশ্যই এই প্ল্যানটি পছন্দ করবেন। আসুন জেনে নেওয়া যাক Jio-Airtel-Vi-এর খুব সস্তা রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে।

এই লিস্টে Airtel-Vi কোম্পানি 49 টাকা দামে আসা প্ল্যানও রাখা হয়েছে, যদিও এই প্ল্যানটি উভয় সংস্থাই কিছুদিন আগে বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন এটি আবার ফিরে এসেছে। যা দুটি কোম্পানির সাইটগুলিতে দেখা যাবে।

RELIANCE JIO RS 39 PREPAID PLAN

এটি Reliance Jio-র সবথেকে সস্তা রিচার্জ প্ল্যান। Jio-র 39 টাকার প্রিপেইড প্ল্যানে দৈনিক 100Mb হাই স্পিড ডেটা পাবেন। পাশাপাশিই সব নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং 14 দিনের মেয়াদ পাওয়া যাবে। হাই-স্পিড ডেটার মেয়াদ শেষ হলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে। এছাড়া রোজ 100 SMS করা যাবে এই প্ল্যানে। বলে দি যে এই প্ল্যান বিশেষভাবে JioPhone ইউজারদের জন্য।

AIRTEL RS 49 PREPAID PLAN

পরবর্তী প্ল্যান হল এয়ারটেল (Airtel) 49 টাকার প্রিপেইড প্ল্যান যা 28 দিনের বৈধতা এবং 38.52 টাকা টকটাইম এই প্ল্যানে পাওয়া যায় এবং আপনি 100MB ডেটা ব্যবহার করতে পারেন। এই প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত রয়েছে।

Vodafone Idea (Vi) RS 49 PREPAID PLAN

যদি আমরা ভোডাফোনের (Vodafone) এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা বলি, তাহলে এতে 38 টাকার টকটাইম পাওয়া যায় এবং এটি 14 দিনের বৈধতার সাথে আসে। প্ল্যানে 100Mb পাওয়া যায় এবং আপনি অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে আপনি অতিরিক্ত 200Mb পেতে পারেন। এই প্ল্যানে আউটগোয়িং এসএমএসের কোনও সুবিধা নেই।

 

Digit Bangla

Digit Bangla

View full profile