Jio কে শায়েস্তা করতে BSNL দিচ্ছে 300 দিনের ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ থাকছে ডেটা, SMS
BSNL এর কাছে 797 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে যা প্রতিদিন ফ্রি ডেটা সহ আনলিমিটেড কলিং সুবিধা দেয়
বিএসএনএল প্ল্যানের বিশেষ জিনিষ হল যে এতে 300 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়
এই রিচার্জের প্রথম 60 পর্যন্ত 2 জিবি প্রতিদিন ডেটা, আনলিমিটেড কলি এবং বিনামূল্যে 100 SMS বিনামূল্যে পাওয়া যাবে
সম্প্রতি Reliance Jio, Airtel এবং VI কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। প্রাইভেট কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পর গ্রাহকদের BSNL এর চাহিদা বাড়ছে। পাশাপাশি বিএসএনএল তার গ্রাহকদের আকৃষ্ট করতে সস্তা প্রিপেইড প্ল্যান চালু করছে।
সরকারী টেলিকম কোম্পানির কাছে এরকম অনেক সস্তা প্ল্যান রয়েছে, যা গ্রাহকদের আনলিমিটেড কলিং, বিনামূল্যে এসএমএস এবং যথেষ্ট ডেটা সুবিধা দেয়। পাশাপাশি কম দামে দীর্ঘ ভ্যালিডিটিও অফার করে। এখানে আমরা বিএসএনএল এর এমন একটি রিচার্জ প্ল্যানের বিষয় বলবো যা 300 দিনের ভ্যালিডিটি সহ আসে।
BSNL এর 300 দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের দাম কত
বিএসএনএল এর কাছে 797 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে যা প্রতিদিন ফ্রি ডেটা সহ আনলিমিটেড কলিং সুবিধা দেয়। এই প্ল্যানের বিশেষ জিনিষ হল যে এতে 300 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই রিচার্জ প্ল্যানের দাম 797 টাকা। তবে বলে দি যে 797 টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া সুবিধা মাত্র 60 দিন পর্যন্ত থাকবে।
যার মানে এই রিচার্জের প্রথম 60 পর্যন্ত 2 জিবি প্রতিদিন ডেটা, আনলিমিটেড কলি এবং বিনামূল্যে 100 SMS বিনামূল্যে পাওয়া যাবে। কিন্তু 60 দিন শেষ হয়ে গেলেও, প্ল্যানের ভ্যালিডিটি 300 দিনের থাকবে। 60 দিন পর কলিং, SMS এবং ডেটার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে গ্রাহকরা 300 দিন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারলেও 60 দিন শেষ হলে স্পিড কমে 40kbps হয়ে যাবে।