জিও সস্তায় ডাটা প্ল্যান দেওয়ার জন্য এমনিতেই যথেষ্ট জনপ্রিয় আর এবার BSNL ও আর পিছিয়ে থাকতে চায়না। আসলে এবার BSNL বাজারে একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটির দাম 448 টাকা। আজকে ফোন সহ এই জিনিস গুলির ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
এই প্ল্যানে BSNL ইউজার্সরা 84 দিনের বৈধতা পাবে। আর এর সঙ্গে প্রতিদিন 1GB ডাটাও পাবে। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMSও করা যেতে পারে। আর এর সঙ্গে এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে।
এর আগে BSNL, KOOL' নামের একটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল, যার দাম 1099টাকা। আর এতে আনলিমিটেড ডাটা পাওয়া যেত, আর এতে প্রতিদিন ডাটা ব্যবহার করার কোন লিমিট দেওয়া হয়নি এতে আনলিমিটেড লোকাল আর STD কলও করা যায়।