পয়লা অক্টোবর থেকে বাড়ছে AC,TV, ফ্রিজ সহ ওয়াশিং মেশিনের দাম, দুর্গা পুজোর আগেই পকেটে টান

HIGHLIGHTS

উৎসবের মরসুমে আপনি যদি বাড়ির জন্য AC, TV, ফ্রিজ বা ওয়াশি মেশিন কেনার কথা ভাবছেন তবে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর

পয়লা অক্টোবর (1st October) থেকে একাধিক হোম অ্যাপ্লায়েন্সে এবং কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম বাড়তে চলেছে

LED TV, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ এর মতো জিনিসের দাম 3 থেকে 4 শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে

উৎসবের মরসুমে আপনি যদি বাড়ির জন্য AC, TV, ফ্রিজ বা ওয়াশি মেশিন কেনার কথা ভাবছেন তবে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। আসলে পয়লা অক্টোবর (1st October) থেকে একাধিক হোম অ্যাপ্লায়েন্সে এবং কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম বাড়তে চলেছে। একটি রিপোর্ট অনুযা, এসির দাম প্রায় 5 থকে 8 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে LED TV, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ এর মতো জিনিসের দাম 3 থেকে 4 শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে।

1 অক্টোবর থেকে এসি, টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের মতো বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের দাম 5 থেকে 8 শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। উৎসবের মরসুমের ঠিক আগে এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের পকেটে বাড়তি টান পড়তে চলেছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই OPPO F35 Series স্মার্টফোনের দাম লিক, জানুন কোন ফোনটি কেনা যাবে কত টাকায়

AC, TV, ফ্রিজ বা ওয়াশি মেশিন সহ কোন প্রোডাক্টের দাম কত বাড়ছে?

এসি (Air Conditioner): রিপোর্ট অনুযায়ী এসির দাম সবচেয়ে বেশি, অর্থাৎ 5 থেকে 8 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ব্লু স্টার ও দাইকিন এর মতো কিছু সংস্থা ইতিমধ্যেই দাম বাড়িয়েছে বা দাম বাড়ানোর ঘোষণা করেছে। এলজি এবং বোস হোম কামফার্ট এর এসির দাম প্রায় 5 শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

ফ্রিজ, ওয়াশিং মেশিন ও এলইডি টিভি: এই সমস্ত হোম অ্যাপ্লায়েন্সের দাম 3 থেকে 4 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। হায়র পয়লা অক্টোবর থেকে রুম এসির দাম প্রায় 5 শতাংশ এবং এলইডি টিভি এবং ওয়াশিং মেশিনের দাম 2 থেকে 3 শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

শুধু তাই নয়, টিভি নির্মাতা কোম্পানি Super Plastronics যা র মানে SPPL ও অক্টোবরের পর টিভির দাম প্রায় 7 শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

দাম বাড়ার কারণ কী?

  • তামা (Copper), অ্যালুমিনিয়াম (Aluminium), ও স্টিলের মতো কাঁচামালের দাম বৃদ্ধি।
  • বিশ্ব বাজারে অশোধিত তেলের (Crude oil) দাম ও পরিবহণ বা ফ্রেইট খরচ বৃদ্ধি।
  • পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে বৈদেশিক মুদ্রার বিনিময়ে টাকার মূল্যের ওঠানামা।
  • পিটিআই (PTI) সূত্রে প্রকাশ, চলতি বছরে এটি ইলেকট্রনিক্স শিল্পের তৃতীয় দফার মূল্যবৃদ্ধি।

বলে দি যে 2026 সালে হোম অ্যাপ্লায়েন্সের দাম এই নিয়ে তৃতীয়বার বাড়ানো হয়েছে। Godrej Appliances জানিয়েছে যে তাদের আলাদা-আলাদা প্রোডাক্টে প্রায় 5 থেকে 7 শতাংশ পর্যন্ত বাড়াবে।

আরও পড়ুন: 8000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে 9000mAh ব্যাটারি এবং 165FPS গেমিং সহ OnePlus 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :