Jio এর 70 দিনের রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড 5G সহ কলিং এবং JioHotstar বিনামূল্যে

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio তার গ্রাহকদের বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে। এই রিচার্জ প্ল্যানগুলি মোবাইল ডেটার পাশাপাশি OTT এবং AI সার্ভিসও অফার করে। এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে জিওর কাছে যাতে 70 দিনের ভ্যালিডিটি সহ মোট 140 জিবি ডেটা অফার করে। আসুন জিওর 70 দিনের রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

Jio 719 টাকার রিচার্জ প্ল্যান

জিওর এই 719 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাবেন। সাথে প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এছাড়া থাকছে আনলিমিটেড 5G ডেটাও। যেই গ্রাহকদের এলাকায় জিও 5জি নেটওয়ার্ক রয়েছে তারা আনলিমিটেড 5জি ডেটা পাবেন।

আরও পড়ুন: পয়লা অক্টোবর থেকে বাড়ছে AC,TV, ফ্রিজ সহ ওয়াশিং মেশিনের দাম, দুর্গা পুজোর আগেই পকেটে টান

Jio rs 719

তবে প্ল্যানে 2 জিবি প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।

রিচার্জ প্ল্যানে কোম্পানি JioHotstar এর মোবাইল সাবস্ক্রিপশনও অফার করে। সাথে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন JioAICloud এর 50GB ফ্রি ক্লাউড স্টোরেজ। এছাড়া এই প্ল্যানে বিশেষত্ব হল AI অফার। এছাড়া গ্রাহকদের Google Gemini এর 18 মাসের প্রো প্ল্যান ফ্রি দেওয়া হচ্ছে, যার আসল দাম 35,100 টাকা।

সাথে প্ল্যানে 5000GB ক্লাউড স্টোরেজ এবং Nano Banana মতো ফিচারও পাওয়া যাবে। প্ল্যানে গ্রাহকদের 12 মাসের Canva Pro Lite সাবস্ক্রিপশনও ফ্রি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: 8000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে 9000mAh ব্যাটারি এবং 165FPS গেমিং সহ OnePlus 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :