19 হাজার টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে 7050mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তা

HIGHLIGHTS

আপনি যদি নতুন 5G Smartphone কিনতে চান তবে নতুন vivo T5 5G ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে

ভিভো টি5 5জি ফোনে সোজা 15,000 টাকার ছাড় অফার করছে ফ্লিপকার্ট

ভিভো ফোনের মেইন ফিচার হল 7050mAh এর বিশাল ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ 3D কার্ভড ডিসপ্লে

আপনি যদি নতুন 5G Smartphone কেনার কথা ভাবছেন তবে লেটেস্ট vivo T5 5G ফোনটি অনেকটা সস্তায় কেনার সুযোগ রয়েছে। আসলে ভিভো টি5 5জি ফোনটি Flipkart সাইটে ব্যাপক ছাড়ে বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে ভিভো টি5 5জি ফোনে রয়েছে 7050mAh ব্যাটারি, 50MP রিয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কত টাকা সস্তা এবং কোথায় পাবেন এত সস্তায় ভিভো টি5 5জি ফোনটি।

vivo T5 5G Price discount in Flipkart

দামের কথা বললে, ভিভো টি5 5জি ফোনের 6GB RAM+128GB মডেলটি ফ্লিপকার্ট সাইটে 49,999 টাকা দামে লিস্ট করা। তবে ডিসকাউন্টের সাথে ভিভো টি5 5জি ফোনটি 34,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ভিভো টি5 5জি ফোনে সোজা 15,000 টাকার ছাড় অফার করছে ফ্লিপকার্ট।

আরও পড়ুন: 7000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে Samsung এর প্রিমিয়াম ফিচার সহ Galaxy 5G স্মার্টফোন

এছাড়া আপনি চাইলে ভিভো টি5 5জি ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। কোম্পানি Flipkart Axis ক্রেডিট কার্ড এবং SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 4125 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 30,874 হয় যাবে। আপনি চাইলে HDFC এবং SBI ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। কোম্পানি এতে 2500 টাকার ছাড় অফার করছে।

আপনি যদি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন তবে নতুন ফোনে 33,250 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারবেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

ভিভো টি5 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিভো টি5 5জি ফোনটি একটি শক্তিশালী মিড-রেঞ্জ স্মার্টফোন যা দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম ডিসপ্লের সাথে আসে। ভিভো ফোনের মেইন ফিচার হল 7050mAh এর বিশাল ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ 3D কার্ভড ডিসপ্লে।

ডিসপ্লে হিসেবে ভিভো টি5 5জি ফোনে রয়েছে 6.83 ইঞ্চির 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে। স্মুথ স্ক্রলিং এবং গেমিংয়ের জন্য এতে রয়েছে ১৪৪Hz রিফ্রেশ রেট। এর পিক ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, যা কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখতে সাহায্য করে।

প্রসেসর হিসেবে ভিভো টি5 5জি ফোনটি 4nm MediaTek Dimensity 7500 Turbo চিপসেটে কাজ করে। এটি Android 16 এর উপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে। মাল্টিটাস্কিংয়ের সময় ফোনটি ঠান্ডা রাখতে এতে 3800 mm²-এর লার্জ ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ভিভো টি5 5জি ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony IMX882 OIS সাপোর্ট করে। এর সাথে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের এবং পেছনের দুটি ক্যামেরা দিয়েই 30fps-এ 4K ভিডিও রেকর্ড করা সম্ভব।

আরও পড়ুন: মাত্র 51 টাকায় Jio দিচ্ছে Unlimited 5G ডেটা, মুকেশ আম্বানি আনল সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

পাওয়ার দিতে এই ফোনে দেওয়া হয়েছে একটি বিশাল 7050mAh BlueVolt ব্যাটারি। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের থিকনেস মাত্র 7.99mm। ফাস্ট চার্জ করার জন্য এতে রয়েছে 44W FlashCharge ফিচার। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :