সরকারী টেলিকম সার্ভিস প্রোভাইডার BSNL তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। কোম্পানি তার একটি Recharge Plan-এ বেশি ভ্যালিডিটি অফার করছে। TelecomTalk এর একটি রিপোর্টে বলা হয়েছে যে BSNL এর 397 টাকার প্রিপেইড প্ল্যানে প্রমোশনাল অফারের আওতায় 30 দিনের অতিরিক্ত মেয়াদ দেওয়া হচ্ছে।
Survey
✅ Thank you for completing the survey!
আসুন জেনে নেওয়া যাক BSNL এর 397 টাকার প্ল্যানে অতিরিক্তি ভ্যালিডিটি ছাড়া আর কী কী সুবিধা পাওয়া যাবে।
BSNL এর 397 টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং লোকল এবং STD সুবিধা রয়েছে। এছাড়া, এই রিচার্জ করালে গ্রাহকরা 2GB আনলিমিটেড ডেটা সুবিধাও পাবেন। ডেটা শেষ হওয়ার পরে, ইউজাররা 40kbps এর স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
397 টাকার প্ল্যানে গ্রাহকরা কলিং, ডেটা ছাড়াও SMS সুবিধা পাচ্ছেন, যা প্রতিদিন 100 SMS হবে। বলে দি যে এই প্ল্যানের সমস্ত সুবিধা 30 দিনের ভ্যালিডিটির সাথে পাওয়া যাবে। তবে কোম্পানি এই রিচার্জে 150 দিনের স্ট্যান্ডার্ড ভ্যালিডিটি অফার করছে।
প্রমোশনাল অফারে BSNL দিচ্ছে অতিরিক্ত সুবিধা
প্রমোশনাল অফারের আওতায় 30 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে কোম্পানি। এই অতিরিক্তি ভ্যালিডিটি মিলিয়ে গ্রাহকরা এই প্ল্যানটি 180 দিন পর্যন্ত ব্য়বহার করতে পারবেন।
বলে দি যে রিপোর্ট অনুযায়ী, BSNL এর প্রমোশনাল অফারটি সীমিত সময়ের জন্য় পাওয়া যাবে। প্রমোশনাল সুবিধা 15 অগাস্ট থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে যেই গ্রাহকরা রিচার্জ করাবেন, তারা এই সুবিধা পাবেন।
397 টাকার প্ল্যানে সমান কোম্পানির কাছে আরেকটি রিচার্জ আছে, যার 349 টাকার দামে আসে। এই প্ল্যান MTNL নেটওয়ার্ক সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা অফার করে।
এই প্ল্যানে 4G স্পিডে প্রতিদিন 2GB ডেটা সহ আসে। এর পর, গ্রাহকরা 40kbps এর স্পিডে আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile