আর মাত্র 2 দিন পাওয়া যাবে BSNL এর এই দুর্দান্ত Recharge Offer, মিলবে বিনামূল্যে অতিরিক্ত ভ্যালিডিটি

Highlights

BSNL এর 2399 টাকার প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে

BSNL এর এই অফার PV2399 Mobile Recharge Plan অর্থাৎ 2399 টাকার প্ল্যানের সাথে চালু করেছিল

BSNL কোম্পানির মোবাইল গ্রাহকরা একই দামে 365 দিন + 90 দিন অর্থাৎ 455 দিন ভ্যালিডিটির সুবিধা পেতে পারেন

আর মাত্র 2 দিন পাওয়া যাবে BSNL এর এই দুর্দান্ত Recharge Offer, মিলবে বিনামূল্যে অতিরিক্ত ভ্যালিডিটি

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL 2022 সালের শুরুতে নতুন বছরের অফার চালু করেছিল, যার আওতায় মোবাইল প্ল্যান রিচার্জে কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে 90 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। BSNL এর এই অফার PV2399 Mobile Recharge Plan অর্থাৎ 2399 টাকার প্ল্যানের সাথে চালু করেছিল, এখন এর সুবিধা নিতে শেষ দুই দিন বাকি রয়েছে। Reliance Jio, Airtel এবং Vodafone Idea তরফে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর মোবাইল ইউজারদের জন্য BSNL-এর একটি বিশাল উপহার।

BSNL Offer

BSNL-এর এই নতুন বছরের অফার সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি তার 2399 টাকার প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। 2399 টাকার এই প্ল্যানটি এক বছর অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটির সাথে আসে, তবে অফারের আওতায়, ইউজাররা এই প্ল্যানে 90 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। BSNL কোম্পানির মোবাইল গ্রাহকরা একই দামে 365 দিন + 90 দিন অর্থাৎ 455 দিন ভ্যালিডিটির সুবিধা পেতে পারেন। এই অফারটি 15 জানুয়ারী পর্যন্ত প্রযোজ্য ছিল অর্থাৎ এই দুর্দান্ত ফ্রি অফারটি পেতে মাত্র 2 দিন বাকি রয়েছে।

BSNL-এর 2399 টাকার প্ল্যান

BSNL-এর 2399 টাকার এই প্ল্যানের কথা বলতে গেলে, কোম্পানি এই রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য চালু করেছে। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা প্রতিদিন 3 জিবি ইন্টারনেট ডেটা পাবেন। অর্থাৎ BSNL ইউজাররা প্ল্যানে মোট 1095 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া, 90 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়ার পরে, BSNL গ্রাহকরা 2399 টাকায় মোট 1365 জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন।

প্রচুর ডেটার পাশাপাশি, BSNL তার ইউজারদের আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা অফার করছে। এই কলিং লোকল এবং STD  সমস্ত নম্বরে বিনামূল্যে করা যাবে এবং যেকোনও নেটওয়ার্ক সম্পূর্ণ বিনামূল্যে কল করা যাবে। অন্যান্য সুবিধার কথা বললে, এই প্ল্যানে OTT সুবিধা ছাড়াও Eros Now এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।

 

Digit Bangla

Digit Bangla

Digit Bangla

View full profile