মাত্র 1 টাকায় BSNL দিচ্ছে নতুন সিম সহ 24 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 1 জিবি ডেটা

BSNL Independence Day Offer 2026: ভারত সঞ্চার নিগম লিমিটেড স্বাধীনতা দিবস (15 Aug) উপলক্ষে গ্রাহকদের জন্য Freedom 2.0 অফার নিয়ে এসেছে। সরকারী টেলিকম কোম্পানি 1 টাকার প্ল্যান আবার নিয়ে হাজির হয়েছে। এতে কোম্পানি মাত্র 1 টাকায় 24 দিনের ভ্যালিডিটি অফার করছে। সাথে নতুন সিম দেওায় হয়ে এবং এতে একাধিক সুবিধাও থাকছে। এই প্ল্যানটি কোম্পানি নতুন গ্রাহকদের কথা মাথায় রেখে আনা হয়েছে। আসুন বিএসএনএল এর 1 টাকার বিশেষ স্বাধীনতা দিবস প্ল্যানের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL এর 1 টাকার রিচার্জ প্ল্যান

সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে Freedom 2.0 প্ল্যানটি চালু করেছে। এই বিশেষ অফারের আওতায়, গ্রাহকদের মাত্র 1 টাকায় কোম্পানি নতুন সিম দিচ্ছে। এছাড়া গ্রাহকরা এতে নতুন কানেকশনের পাশাপাশি 1 জিবি ডেটা এবং প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা পাবেন।

আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Oppo Reno 5G স্মার্টফোন হল অনেকটা সস্তা, জানুন কোথায় পাবেন এই অফার

এছাড়াও এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ। মাত্র 1 টাকার বদলে গ্রাহকরা পুরো রেগুলার প্ল্যানের মতোই সব সুবিধা পাচ্ছেন। যার মানে নতুন সিম, ডেটা, আনলিমিটেড কলিং এবং SMS ও থাকবে। পাশাপাশি 1 টাকায় কোম্পানি 24 দিনের ভ্যালিডিটি দিচ্ছে।

আপনি যদি বিএসএনএল এ পোর্ট করাতে চান, বা একটি সেকেন্ডারি সিম নিতে চান, তবে এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না।

2399 টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যান

স্বাধীনতা দিবস উপলক্ষে কোম্পানি 2399 টাকার একটি আরও বিশেষ প্ল্যান অফার করছে। এতে 2399 টাকার খরচে 412 দিনের ভ্যালিডিটি দিচ্ছে কোম্পানি। যার মানে পুরো 14 মাস পর্যন্ত এই রিচার্জ চলবে। এতে আপনি 1 বছরের বেশি সময় পর্যন্ত রিচার্জের কোনো ঝামেলা ছাড়াই সমস্ত সুবিধা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটাও পাবেন। সাথে 100 SMS সুবিধাও দেওয়া হচ্ছে।

Jio এবং Airtel এর মতো বেসরকারি টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের দাম একদিকে ক্রমাগত বাড়ছে, তখন বিএসএনএল সস্তা দামে দারুণ সব সুবিধা-সহ প্ল্যান এনে গ্রাহকদের স্বস্তি দিয়েছে। তবে মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ।

আরও পড়ুন: Moto G Max vs OnePlus N6 vs Poco M8 5G: ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সহ দামের তুলনা

কবে পর্যন্ত থাকবে বিএসএনএল ফ্রিডম 2.0 অফার

80তম স্বাধীনতা দিবস উপলক্ষে চালু করা ফ্রিডম 2.0 প্ল্যানটি সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে। এই অফারটি শুধুমাত্র 12 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর, 2026 পর্যন্ত চলবে। অর্থাৎ, এই সুবিধাগুলি পেতে হলে আপনাকে এই এক মাসের মধ্যেই প্ল্যানটি রিচার্জ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :