BSNL আনল সবচেয়ে সস্তা প্ল্যান, মাত্র 51 টাকায় 28 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, প্রতিদিন 2GB ডেটা সাথে আনলিমিটেড কলিং

BSNL আনল সবচেয়ে সস্তা প্ল্যান, মাত্র 51 টাকায় 28 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, প্রতিদিন 2GB ডেটা সাথে আনলিমিটেড কলিং

সরকারী টেলিকম কোম্পানি BSNL তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে প্রায়শই নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। সম্প্রতি, নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে ভারত সঞ্চার নিগম লিমিটেড মাত্র 1 টাকার একটি প্ল্যান চালু করেছিল। এই প্ল্যানের মাধ্যমে নতুন গ্রাহকরা এক মাসের জন্য আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিনের ডেটা এবং মেসেজ সুবিধা পেত। সেই সাফল্যের পর, বিএসএনএল আবারও তাদের নতুন গ্রাহকদের জন্য একটি সস্তা দামের নতুন প্ল্যান নিয়ে এসেছে, যার নাম দেওয়া হয়েছে ‘Smart Start’ প্ল্যান।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই প্ল্যানের আওতায়, সংস্থা নতুন গ্রাহকদের একটি নতুন সিম কার্ডের পাশাপাশি আনলিমিটেড কলিং এবং দৈনিক ডেটার মতো সুবিধা অফার করছে। চলুন, এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Realme এর জনপ্রিয় স্মার্টফোনের বেড়ে গেল দাম, কেনার আগে জেনে নিন নতুন দাম কত

BSNL-এর Smart Start প্ল্যান

বিএসএনএল এই নতুন প্ল্যানের দাম রাখা হয়েছে মাত্র 51 টাকা। এই 51 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে কোম্পানি গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি অফার করছে। এছাড়াও, গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 SMS-এর মতো সুবিধা ব্যবহার করতে পারবেন।

এই প্ল্যানের সবচেয়ে বিশেষ ফিচার হলো, গ্রাহকরা একটি নতুন বিএসএনএল সিম কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। সংস্থার তথ্য অনুযায়ী, গ্রাহকরা তাদের নিকটবর্তী বিএসএনএল কাস্টমার সার্ভিস সেন্টার অথবা রিটেলার বা বিক্রেতার কাছ থেকে এই সিম কার্ডটি নিতে পারবেন।

শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য এই বিএসএনএল অফার

বিএসএনএল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই চালু করা হয়েছে। অন্য কথায়, যারা নতুন করে বিএসএনএল কানেকশন নিতে চাইছেন, শুধুমাত্র তারাই এই প্ল্যানের সুবিধাগুলো পাবেন। বিএসএনএল এর বর্তমান বা পুরনো গ্রাহকরা এই অফারটির সুবিধা নিতে পারবেন না।

কবে পর্যন্ত পাওয়া যাবে এই অফার

সরকারী কোম্পানি জানিয়ে দিয়েছে যে এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য চালু করা হয়েছে। নতুন গ্রাহকরা 22 মে থেকে 30 জুন, 2026-এর মধ্যে এই অফারটি নিতে পারবেন। সুতরাং, যেসব গ্রাহকরা সস্তা দামে ডেটা ও কলিং সুবিধার পাশাপাশি একটি নতুন সিম কার্ড খুঁজছেন, তাদের জন্য এই প্ল্যানটি একটি একটি ভাল বিকল্প হতে পারে।

আরও পড়ুন: Jio vs Airtel বার্ষিক রিচার্জ প্ল্যান: একই দাম, সুবিধায় সামান্য পার্থক্য, জেনে নিন আপনার জন্য কোনটি সেরা?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile