Jio vs Airtel বার্ষিক রিচার্জ প্ল্যান: একই দাম, সুবিধায় সামান্য পার্থক্য, জেনে নিন আপনার জন্য কোনটি সেরা?
Jio vs Airtel Annual Plan: বর্তমান বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে অনেকেই দীর্ঘমেয়াদি অর্থাৎ বার্ষিক প্ল্যান বেছে নিতে পছন্দ করেন। দেশের দুই শীর্ষ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ঠিক একই দামের, অর্থাৎ 3999 টাকার একটি বার্ষিক প্ল্যান অফার করছে।
Surveyউপরে উপরে দুটি প্ল্যানের দাম এবং মেয়াদ একই মনে হলেও, এতে পাওয়া ডেটা এবং অতিরিক্ত সুবিধার ক্ষেত্রে রয়েছে কিছু পার্থক্য। আপনি যদি এই বছর একটি বড় রিচার্জ করার কথা ভেবে থাকেন, তবে জেনে নিন আপনার প্রয়োজনের জন্য কোন কোম্পানির প্ল্যানটি সবচেয়ে সেরা হবে।
Jio vs Airtel 3999 বার্ষিক রিচার্জ প্ল্যান
ভ্যালিডিটির তুলনা: কে কতদিন দিচ্ছে?
এই দিক থেকে দুটি সংস্থাই আপনাকে পুরো এক বছর পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি দিচ্ছে।
জিও: 3999 টাকার প্ল্যানে পাবেন পুরো 365 দিনের ভ্যালিডিটি।
এয়ারটেল: এই প্ল্যানেও আপনি পাবেন ঠিক 365 দিনের ভ্যালিডিটি।
কোন কোম্পানি দিচ্ছে বেশি ডেটা সুবিধা

এয়ারটেল এবং জিও-র এই দুটি প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি হল প্রতিদিনের ডেটা ব্যবহারের লিমিটে।
জিও তাদের গ্রাহকদের প্রতিদিন 2.5GB হাই-স্পিড 4G ডেটা দেয়। অর্থাৎ, পুরো বছরে আপনি মোট 912.5GB ডেটা পাচ্ছেন।
অন্যদিকে, এয়ারটেল এই একই দামে প্রতিদিন 2.5GB করে ডেটা অফার করছে। অর্থাৎ, পুরো বছরে মোট 912.5GB ডেটা পাওয়া যাবে।
কলিং এবং এসএমএস (SMS)
জিও এবং এয়ারটেল দুটোতেই যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি (STD) ভয়েস কল করার সুবিধা পাবেন। সাথে প্রতিদিন 100 SMS বিনামূল্যে পাঠানোর সুবিধাও থাকছে।
আনলিমিটেড Unlimited 5G ডেটা
আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে 5G নেটওয়ার্ক পাওয়া যায় এবং আপনার কাছে যদি একটি 5G স্মার্টফোন থাকে, তবে এই ফিচারটি আপনার কাজে আসবে।
এই 3999 টাকার প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ, 5G নেটওয়ার্কের আওতায় থাকলে প্রতিদিনের 2.5GB বা 3GB-র লিমিট শেষ হলেও আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
অতিরিক্ত সুবিধা বা ওটিটি (OTT) সাবস্ক্রিপশন
জিওর এই প্ল্যানের সাথে আপনি পাবেন JioTV, JioCinema এবং JioCloud-এর সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস। এয়ারটেল আপনাকে দিচ্ছে Apollo 24|7 Circle-এর 3 মাসের সাবস্ক্রিপশন, JioHotstar এর 1 বছরের সাবস্ক্রিপশন, বিনামূল্যে Hellotunes এবং Wynk Music-এর মাধ্যমে আনলিমিটেড গান শোনার সুযোগ।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
