bsnl cheapest 30 days recharge plan Rs 299 offer daily 3gb data and unlimited calls
BSNL সম্প্রতি তার গ্রাহকদের জন্য বেশ কিছু সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে, এতে আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা দেওয়া হয়। এরই মধ্য়ে সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল 70 দিনের ভ্যালিডিটি সহ একটি সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানি এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটাও অফার করছে। সম্প্রতি সরকারী সংস্থা কিছু মাস আগে তার 4G নেটওয়ার্ক চালু করছে জায়গায় জায়গায়। গত কয়েক মাসে, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার নেটওয়ার্কে লক্ষ লক্ষ নতুন ব্যবহারকারী যুক্ত করেছে।
বিএসএনএল তার অফিসিয়াল X (পূর্বে টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই নতুন প্রিপেইড প্ল্যানটির ঘোষণা দিয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই সস্তা প্রিপেইড প্ল্যানটি 70 দিনের সাথে আসে। এই প্ল্যানের দাম 599 টাকা।
আরও পড়ুন: Motorola এর নতুন 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, থাকবে 50MP সেলফি ক্যামেরা এবং 90W ফাস্ট চার্জিং
সুবিধার কথা বললে, এই প্ল্যানে গ্রাহকরা সারা ভারত জুড়ে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। সেই সাথে থাকছে বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও। তাছাড়া, গ্রাহকরা প্রতিদিন 100 বিনামূল্যে এসএমএস পাঠানোর সুযোগ পাবেন।
এই প্ল্যানের আওতায় গ্রাহকরা প্রতিদিন 3 জিবি ডেটা পাবেন। এছাড়াও, গ্রাহকরা BiTV ব্যবহারের সুযোগ পাবেন, যার মাধ্যমে লাইভ টিভি চ্যানেল এবং OTT কন্টেন্ট দেখা যাবে। বিএসএনএস এর এই সস্তা প্ল্যানটি বিশেষ করে সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেট প্রয়োজন হয়।
গ্রাহকদের কথা মাথায় রেখে বিএসএনএল প্রতিনিয়ত নতুন নতুন সস্তা প্ল্যান নিয়ে আসছে। সম্প্রতি, বিএসএনএল প্রায় 1 লক্ষ নতুন 4G/5G মোবাইল টাওয়ার স্থাপন করেছে। এই টাওয়ারগুলো সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি।