5 মাস পর্যন্ত চলবে BSNL এর এই সস্তা প্ল্যান, প্রতিদিন 2 জিবি ডেটা সহ থাকছে আনলিমিটেড কলিং

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। এরই মধ্যে একটি সস্তা রিচার্জ প্ল্যান অফার করে বিএসএনএল সংস্থা। সরকারী কোম্পানি 5 মাসের একটি সস্তা রিচার্জ অফার করে যা আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা সহ দুর্দান্ত সুবিধা অফার করে। বিএসএনএল সম্প্রতি এই রিচার্জ প্ল্যানটি চালু করেছে। নতুন প্ল্যানের বিষয় কোম্পানি তার X (টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছে। বিএসএনএল এর এই প্ল্যানে 150 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে।

5 মাস পর্যন্ত চলবে BSNL রিচার্জ প্ল্যান

বিএসএনএল এর এই প্রিপেইড প্ল্যান 997 টাকা দামে আসে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এই প্ল্যানে গ্রাহকরা পুরো ভারতে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকদের এই প্ল্যানে ফ্রি নেশনাল রোমিং সুবিধাও দেওয়া হয়।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Realme আনল সস্তা 5G স্মার্টফোন, দাম 13499 টাকা থেকে শুরু

ডেটার ক্ষেত্রে এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে। সেই হিসেবে গ্রাহকদের মোট 300 জিবি ডেটা অফার করা হয়। শুধু তাই নয়, গ্রাহকরা প্রতিদিন 100 SMS ফ্রি পাবেন। সবচেয়ে বিশেষ জিনিস হল এই প্ল্যানের এতে 150 দিন অর্থাৎ পুরো 5 মাসের ভ্যালিডিটি দেওয়া হয়।

এই প্ল্যানের পাশাপাশি, বিএসএনএল BiTV এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনও লঞ্চ করেছে। এই সাবস্ক্রিপশনের দাম 151 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা 1000 এরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং OTT অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবেন। BiTV-তে ব্যবহারকারীরা তাদের পছন্দের সিনেমা, টিভি শো এবং ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটির মেয়াদ বা বৈধতা হলো পুরো এক মাস।

আরও পড়ুন: তীব্র গরমে বাড়িকে ঠান্ডা রাখবে এই সস্তা দামে AC, Amazon দিচ্ছে 1.5 টন এসিতে দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :