একটি নতুন 70GB ডাটার প্ল্যান আনল এয়ারটেল, এই প্ল্যানে আনলিমিটেড কলিং 70 দিনের জন্য দেওয়া হচ্ছে

HIGHLIGHTS

এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে

বাজারে একটি নতুন প্ল্যান নিয়ে এল এয়ারটেল। এই প্ল্যানে কোম্পানি 70GB ডাটা দিচ্ছে। এই নতুন প্ল্যানটির দাম Rs. 448 রাখা হয়েছে।

তবে এয়ারটেলের এই নতুন অফারটি কিছু সিলেক্টেড এয়ারটেল ইউজার্সদের জন্য পাওয়া যাবে। এই অফারটি শুধু myAirtel অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এতে ইউজাররা Rs. 448 রিচার্জে প্রতিদিন 1GB 3G/ 4G ডাটার সঙ্গে আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধা দিচ্ছে।

আর এর সঙ্গে এই অফারে 100টি  SMSও পাওয়া যাচ্ছে। এই প্যাকটির বৈধতা 70 দিনের। রোমিং এর সময়ও এই প্ল্যানে আউটগোয়িং কল ফ্রি। 

Connect On :