airtel 84 days plan with daily 2 5GB unlimited 5g data calls and OTT benefits
দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Airtel গ্রাহকদের জন্য একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। কোম্পানি এই প্ল্যানে আনলিমিটেড কলিং, Unlimited 5G ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটি অফার করে। আপনি যদি এমনই রিচার্জ প্ল্যান খুঁজছেন যা কম খরচে এই সমস্ত সুবিধা দেবে তবে এয়ারটেল এর দুটি রিচার্জ প্ল্যান দেখতে পারেন। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি 84 দিনের মেয়াদে আনলিমিটেড 5G ডেটা, কলিং এবং বিভিন্ন সুবিধা অফার করছে। আসুন এক নজরে এয়ারটেল প্ল্যানগুলির সুবিধা এবং দাম সম্পর্কে দেখে নেওয়া যাক।
আমরা যেই প্ল্যানের কথা বলছি তার মধ্যে প্রথমটি হল 1199 টাকার। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি অফার করছে। গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড 5G ডেটা সহ প্রতিদিন 2.5GB হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। যার মানে পুরো 84 দিন পর্যন্ত মোট 210 জিবি ডেটা ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: 17 হাজারের বেশি সস্তায় বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ OPPO 5G স্মার্টফোন
এছাড়া এই রিচার্জ প্ল্যান থাকছে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS প্রতিদিন। পাশাপাশি, কোম্পানি এই প্ল্যানে Amazon Prime Lite এর সুবিধা অফার করছে। অফার এখানেই শেষ নয়, কোম্পানি এই প্ল্যানের সাথে SonyLIV সহ 18টির বেশি OTT সুবিধাও দিচ্ছে। সাথে গ্রাহকরা পাবেন 12 মাসের Adobe Express Premium এর ফ্রি বেনিফিট। এই তালিকায় দ্বিতীয় এয়ারটেল প্ল্যান হল 979 টাকার।
দ্বিতীয় এয়ারটেল প্ল্যানের দাম 979 টাকা। এই প্ল্যানেও কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই পুরো মেয়াদে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা সহ প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা পাবেন। যার মানে পুরো মেয়াদে থাকছে মোট 168 জিবি ডেটা। ডেটার পাশাপাশি, কোম্পানি এতে যেকোনো নেওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা অফার করছে।
অতিরিক্ত সুবিধা হিসেবে, গ্রাহকরা এতে 12 মাসের জন্য 12 মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন পাবেন।