Airtel দিচ্ছে 350 টাকার কম খরচে একগুচ্ছ ইন্টারনেট, আনলিমিটেড কলিং, সাথে OTT সুবিধা
আপনি যদি একজন Airtel 5G গ্রাহক হন, তাহলে এই খবর আপনার জন্য। বেসরকারী টেলিকম সংস্থা এয়ারটেল গ্রাহকদের বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে, তবে বেশি চাহিদা মাসিক প্রিপেইড প্ল্যানের থাকে। এয়ারটেল এর কাছে কিছু দুর্দান্ত কম খরচে মাসিক প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে যা পুরো মাস ডেটা, আনলিমিটেড কলিং সহ আরও একাধিক সুবিধা অফার করে। এমনই একটি রিচার্জ প্ল্যান হল 349 টাকার, যেখানে এয়ারটেল এখন বড় পরিবর্তন করেছে। এখন গ্রাহকরা এতে এয়ারটেল 5G সুবিধা পাবেন। যার মানে যত খুশি ডেটা ব্যবহার করতে পারবেন, সেই সাথে আনলিমিটেড কলিংও করতে পারবেন। আসুন এই প্ল্যানের সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyAirtel এর 349 টাকা দামের রিচার্জ প্ল্যান
এয়ারটেল এর কাছে 349 টাকা দামের রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সাথে গ্রাহকরা পুরো 28 দিন পর্যন্ত গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS ফ্রি সুবিধা পেতে পারেন। ডেটার ক্ষেত্রে এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়, তবে আপনি যদি 5জি গ্রাহক হন তাহলে আপনি 28 দিনের জন্য আনলিমিটেড ডেটা পাবেন।
আরও পড়ুন: Vivo T5x 5G ভারতে আগামী সপ্তাহে হবে লঞ্চ, থাকবে 7200mAh বড় ব্যাটারি
রিচার্জ প্ল্যানে রয়েছে অতিরিক্ত সুবিধা
এই প্ল্যানের সাথে এয়ারটেল তার গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়। এতে Airtel Xstream Play এর এক্সেস পাওয়া যাবে, যেখানে Sony LIV সহ 20টি OTT প্ল্যাটফর্ম বিনামূল্যে দেখার সুযোগ পাবেন। এছাড়া এই প্ল্যানে পুরো 1 বছরের জন্য Adobe Express Premium-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন থাকছে। আপনি 28 দিনের জন্য বিনামূল্যে স্প্যাম আলার্ট, বিনামূল্যে HelloTunes এবং বিনামূল্যে Apple Musicও পাবেন।
আরও পড়ুন: 6300mAh ব্যাটারি সহ Poco ভারতে লঞ্চ করল নতুন 5G স্মার্টফোন, দাম 10999 টাকা থেকে শুরু
কোন গ্রাহকদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প?
349 টাকার এয়ারটেল প্ল্যানটি বিশেষ করে তাদের জন্য যারা প্রতিদিন বেশি ইন্টারনেট ব্যবহার করেন। তবে বলে দি যে আনলিমিটেড ডেটা সুবিধা শুধুমাত্র 5G গ্রাহকদের দেওয়া হবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile