ZTE V870 স্মার্টফোনটি, 3,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
By
Aparajita Maitra |
Updated on 07-Jun-2017
HIGHLIGHTS
এই ডিভাইসে 5.5 ইঞ্চির 1920×1080p ডিসপ্লে আছে
স্মার্টফোনের ব্র্যান্ড ZTE সম্প্রতি Nubia Z17 স্মার্টফোনটি লঞ্চ করেছিল, এবার কোম্পানি ZTE V870 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি এখন চিনে লঞ্চ করা হয়েছে।
Survey✅ Thank you for completing the survey!
এই স্মার্টফোনটির দাম 2,699 ইউয়ান অর্থাৎ প্রায় Rs 25,548 । এই ডিভাইসে 5.5 ইঞ্চির 1920×1080 p ডিসপ্লে আছে। এই ডিভাইসের র্যাম 4GB আর এর ইন্টারনাল স্টোরেজ 64GB।
এই ডিভাইসটিতে 1.4GHz অক্টা-কোর প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 আছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসের ব্যাটারি 3,000mAh ।
এই ডিভাইসে 16MP’র রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এছাড়া এই ডিভাইসে কানেক্টিভিটির জন্য 2G/3G/4G, WiFi 802.11 b/g/n, A-GPS, মাইক্রো ইউএসবি পোর্ট, ব্লুটুথ 4.1 আর 3.5mm জ্যাক আছে।