12000 টাকার কম দামে Redmi লঞ্চ করল দুটি সস্তা স্মার্টফোন, প্রো মডেলে রয়েছে 6300mAh ব্যাটারি
Xiaomi ভারতীয় বাজারে তার বাজেট স্মার্টফোন সেগামেন্টে নতুন Redmi A7 Series ডিভাইস যোগ করেছে। নতুন রেডমি এ7 সিরিজের আওতায় Redmi A7 এবং Redmi A7 Pro দুটি ফোন আনা হয়েছে। শাওমি দাবি করেছে যে এই সেগামেন্টে দুটি ফোনেই বড় ডিসপ্লে, ভাল পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করা হয়েছে। দুটি স্মার্টফোন অক্টা-কোর UNISOC T7250 12nm প্রসেসরে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো ফোনের দাম কত এবং ফিচার কী রয়েছে।
Surveyরেডমি এ7 এবং রেডমি এ7 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
রেডমি এ7 ফোনে 6.88 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1600 x 720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া। পাশাপাশি, রেডমি এ7 প্রো ফোনে বড় 6.9 ইঞ্চি HD+ প্যানেল ডিসপ্লে থাকছে যার রেজোলিউশন একই 1600 x 720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং দেওয়া।
এই দুটি ফোনে অক্টা-কোর UNISOC T7250 12nm প্রসেসর সহ Mali-G57 MP1 GPU দেওয়া। এটি ফোনে 3GB/4GB LPDDR4X RAM এবং 64GB UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা। রেডমি এ7 ফোনটি Android 15 ভিত্তিক Xiaomi HyperOS 2 সহ আসে। তবে রেডমি এ7 প্রো Android 16 ভিত্তিক Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টামে চলবে।
The new #REDMIA7 is now here. Its the perfect #NoTensionSmartphone with everything you need for a smooth day.
— Redmi India (@RedmiIndia) April 21, 2026
✅ Large & smooth display
✅ Massive 5200 mAh Battery
✅ Powerful Octa-Core Processor
Available at ₹10,499*. Sale Starts 24th April.
Know More: https://t.co/vo2ontlPhG pic.twitter.com/yCg0Tlj1Bl
ফটোগ্রাফির ক্ষেত্রে, রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো ফোনের রিয়ারে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রেডমি এ7 ফোনে 5200mAh এর ব্যাটারি দেওয়া এবং রেডমি এ7 প্রো ফোনে 6300mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে এই ফোনে IP52 রেটিং সহ আসে।
ভারতে Redmi A7, Redmi A7 Pro স্মার্টফোনের দাম কত
দামের কথা বললে, রেডমি এ7 ফোনের 3GB+64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি কালো এবং নীল রঙে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, রেডমি এ7 প্রো ফোনে 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা। এই ফোনটি কালো এবং কমলা রঙে পাওয়া যাচ্ছে।
নতুন রেডমি ফোন দুটি আগামী 24 এপ্রিল থেকে Xiaomi-এর অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সাইট Flipkart এবং অফলাইন রিটেইল স্টোর থেকে বিক্রি করা হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile