200MP ক্যামেরা এবং 7800mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Vivo X500 Pro Max স্মার্টফোন, জানুন দাম

Highlights

ভিভো ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X500 Pro Max লঞ্চ করেছে

ভিভো এক্স500 প্রো ম্যাক্স ফোনে দেওয়া হয়েছে একটি 7800mAh ব্যাটারি যা 90W আল্ট্রা-ফাস্ট ফ্ল্যাশ চার্জিং রয়েছে

ভিভো এক্স500 প্রো ম্যাক্স ফোনে বিশেষত্ব হল এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া

Vivo X500 Pro Max Price and Availability

দামের কথা বললে, ভিভো এক্স500 প্রো ম্যাক্স ফোনের 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,64,999 টাকা এবং 12GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,79,999 টাকা। শীঘ্রই ভিভোর অফিসিয়াল সাইটের পাশাপাশি ই-কমার্স সাইটগুলিতেও বিক্রির জন্য পাওয়া যাবে । ফোনটি অ্যাপেক্স অরেঞ্জ এবং ইটার্নাল ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে। লঞ্চ অফারগুলির মধ্যে রয়েছে 18000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 23 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং অন্যান্য অফার।

ভিভো এক্স500 প্রো ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথ বললে, ভিভো এক্স500 প্রো ম্যাক্স ফোনে রয়েছে 6.85 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 3168x1440 পিক্সেল, 1-144Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনে। ডিসপ্লেতে HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে এক্স500 প্রো ম্যাক্স ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো চিপসেটে কাজ করে যা Mali-G2-Ultra-NX GPU সহ পেয়ার করা। ফোনের সাথে 12GB LPDDR5X Ultra RAM এর সাথে 256GB/512GB/1TB UFS 4.1 স্টোরেজ পাওয়া যাবে।

সিকিউরিটির জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ধুলো এবং জল থেকে ফোনকে সুরক্ষিত রাখতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে ফোনে। এটি অ্যান্ড্রয়েড 17-এর উপর ভিত্তি করে তৈরি Origin OS 7-এ চলে।

পাওয়ার দিতে ভিভো এক্স500 প্রো ম্যাক্স ফোনে দেওয়া হয়েছে একটি 7800mAh ব্যাটারি যা 90W আল্ট্রা-ফাস্ট ফ্ল্যাশ চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো এক্স500 প্রো ম্যাক্স ফোনের পিছনে f/2.67 অ্যাপারচার এবং OIS সাপোর্ট সহ একটি 200 মেগাপিক্সেল ZEISS APO টেলিফটো ক্যামেরা, f/1.57 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল ZEISS True Dynamic ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 6.0, GPS, USB Type-C 3.2 Gen 1 এবং NFC।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile