একলাফে 15000 টাকা দাম কমল Vivo এর প্রিমিয়াম স্মার্টফোনের, জানুন দাম কত

আপনি কি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন কিন্তু দাম দেখে পিছিয়ে যাচ্ছেন? তাহলে এই খবরটা আপনার কাজে আসবে। ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X200T এর দাম এখন অনেকটাই কমে এসেছে। ভিভো এক্স200টি ফোনটি আসল দাম থেকে 15000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো এক্স200টি ফোনে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

কতটা সস্তা হল Vivo X200T ফোনটি?

লঞ্চের সময় ভিভো এক্স200টি ফোনের দাম ছিল 59,999 টাকা। এখন অনলাইন প্ল্যাটফর্ম Vijay Sales সাইটে ভিভো ফোনটি 45,000 টাকা দামে বিক্রি হচ্ছে। যার মানে সরাসরি 15,000 টাকার ছাড় পাওয়া যাবে। এর উপর যদি Axis Bank, HDFC বা অন্যান্য নির্দিষ্ট ব্যাংক কার্ডে পেমেন্ট করেন, তাহলে আরও কিছুটা ছাড় পাবেন। আর একবারে পুরো টাকা দিতে না চাইলে নো-কস্ট EMI-তেও কিনতে পারবেন।

আরও পড়ুন: Realme আনছে 8000mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন, ভারতে লঞ্চের আগেই দাম লিক

ভিভো এক্স200টি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিভো এক্স200টি ফোনটি চলে MediaTek Dimensity 9400+ প্রসেসরে, এটি এই মুহূর্তে বাজারের সেরা চিপসেটগুলোর একটি। হেভি গেমিং হোক, ভিডিও এডিটিং হোক বা একসাথে অনেক অ্যাপ চালানো, সব কিছু চলবে একদম অনায়াসে। সাথে রয়েছে LPDDR5X Ultra RAM আর UFS 4.1 স্টোরেজ।

ফোনে রয়েছে বিশাল 6200mAh ব্যাটারি। আর ব্যাটারি শেষ হলেও চিন্তা নেই, কারণ 90W ফাস্ট চার্জিং-এ অল্প সময়েই ফুল চার্জ হয়ে যাবে। বাড়তি সুবিধা হিসেবে আছে 40W ওয়্যারলেস চার্জিং-ও।

আরও পড়ুন: 16 জুন লঞ্চ হবে Redmi এর 7560mAh ব্যাটারি সহ টার্বো স্মার্টফোন, সাথে আসবে Redmi 17 ফোনও

ফটোগ্রাফির দিক থেকে ভিভো এক্স200টি সত্যিই আলাদা। পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যা Zeiss অপটিক্স টিউনিং সহ পেয়ার করা। আল্ট্রা-ওয়াইড থেকে টেলিফটো, যেকোনো পরিস্থিতিতে দারুণ ছবি তোলা যায়। আর সেলফি বা ভিডিও কলের জন্য সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :