7200mAh ব্যাটারি সহ Vivo 5G ফোনে বাম্পার ছাড়, রয়েছে Snapdragon প্রসেসর এবং 50MP সেলফি ক্যামেরা
ভিভো সম্প্রতি ভারতে তার V Series এর নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছিল
এখন Amazon সাইটে নতুন Vivo V80 5G ফোনটি সস্তায় বিক্রি হচ্ছে
এই স্মার্টফোনের বিশেষ ফিচার হল 7200mAh এর বড় ব্যাটারি এবং Snapdragon প্রসেসর দেওয়া
ভিভো সম্প্রতি ভারতে তার V Series এর নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন Amazon সাইটে নতুন Vivo V80 5G ফোনটি সস্তায় বিক্রি হচ্ছে। লেটেস্ট ভিভো ভি80 5জি ফোনটি ই-কমার্স সাইটে সস্তায় কেনা যাবে। এই স্মার্টফোনের বিশেষ ফিচার হল 7200mAh এর বড় ব্যাটারি এবং Snapdragon প্রসেসর দেওয়া।
আপনি যদি বড় ব্যাটারি, 5G কানেক্টিভিটি এবং দুর্দান্ত ডিসপ্লে সহ স্মার্টফোন কিনতে চান তবে অ্যামাজন সাইটে রয়েছে দারুন ডিল। আসুন একনজরে দেখে নেওয়া যাক।
Vivo V80 5G price drop on Amazon deal
দামের কথা বললে, অ্যামাজন সাইটে ভিভো ভি80 5জি ফোনটি মাত্র 62,999 টাকায় কেনার সুযোগ রয়েছে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন কেনা যাবে। তবে ব্যাঙ্ক অফারের সাথে ফোনের দাম আরও কম হয় যাবে।
গ্রাহকরা SBI, ICICI, HDFC এবং Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকরা অতিরিক্ত 6300 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে যাবে। এই ছাড়টি ক্রেডিট কার্ড EMI এবং নন EMI দুটি পেমেন্টেই পাওয়া যাবে। ছাড়ের পর ফোনের দাম আরও কমে 56,699 টাকা হয় যাবে।
ভিভো ভি80 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো ভি80 5জি ফোনে রয়েছে একটি 6.59-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে। এটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 17-এর উপর ভিত্তি করে তৈরি OriginOS 7-এ চলে এবং এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসরে কাজ করে।
ফোনের সাথে পেয়ার করা হয়েছে 8 জিবি RAM এবং 128 জিবি, 256 জিবি বা 512 জিবি স্টোরেজের বিকল্পও।
ফটোগ্রাফির জন্য ভিভো ভি80 5জি ফোনে রয়েছে ZEISS ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, যার মধ্যে আছে OIS সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স। সামনে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের অটোফোকাস সেলফি ক্যামেরা।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 90W ফ্ল্যাশচার্জ সহ একটি বড় 7200mAh ব্যাটারি। ফোনে আরও রয়েছে একটি আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখতে এটি IP68 এবং IP69 রেটিং সহ আসে।