Vivo V70 Elite price drop in India with massive Bank discount on Vivo official website
বর্তমানে প্রায় সমস্ত স্মার্টফোন কোম্পানিরা তাদের স্মার্টফোনের দাম একধাপে অনেকটা বাড়িয়ে চলেছে। বাজেট ফোনও এখন প্রায় সাধ্যের বাইরে। তবে আপনি যদি বেশি ডিসকাউন্ট অফার সহ কোনো স্মার্টফোন খুঁজছেন তবে Vivo V70 Elite একটি ভাল বিক্লপ হতে পারে। কারণ ভিভো ভি70 এলিট ফোনটি বর্তমানে বিশাল ছাড়ে বিক্রি হচ্ছে। ভিভো ভি70 এলিট ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং বিশাল 6500mAh ব্যাটারি। ফিচারের পাশাপাশি, আপনি ফোনে পাওয়া ছাড়ের বিষয় শুনলে অবাক হয় যাবেন। ভিভো ভি70 এলিট ফোনটি 11 হাজার টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। তবে বলে দি যে অফার প্রাইসে পাওয়া এই ফোনগুলি বেশি সময় পর্যন্ত থাকে না, তাই দেরি না করে একনজরে দেখে নেওয়া যাক ভিভো ভি70 এলিট ফোনের ফিচার এবং ডিল প্রাইস সম্পর্কে জেনে নেওয়া যাক।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে ভিভো ভি70 এলিট লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় ভিভো ভি70 এলিট ফোনের দাম ছিল 79,999 টাকা। তবে এখন ভিভো ভি70 এলিট ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে 66,999 টাকা দামে লিস্ট করা। যার মানে ভিভো ভি70 এলিট ফোনে সরাসরি 13,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। বলে দি যে এই দামে ফোনের 8GB+256GB স্টোরেজ মডেল পাওয়া যাবে।
অফার এখানেই শেষ নয়, কোম্পানি ভিভো ভি70 এলিট ফোনে 5000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারও দিচ্ছে যার পরে ফোনের দাম আরও কমে 61,999 টাকা হয় যাবে। বলে দি যে এই অফারটি HDFC, SBI এবং Axis Bank এর EMI পেমেন্টে পাওয়া যাবে। এছাড়া একই HDFC, SBI এবং Axis Bank কার্ডে পুরো পেমেন্টে 3000 টাকা ইনস্ট্যান্ট ছাড়ও দেওয়া হচ্ছে।
পাশাপাশি, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 5000 টাকার এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। অর্থাৎ, আপনি মোট 10,000 টাকা পর্যন্ত সস্তায় এই ফোনটি কিনতে পারবেন। তবে এখানেই শেষ নয়, শিক্ষার্থীদের জন্যও রয়েছে বাড়তি ছাড়ের সুবিধা।
কোম্পানি স্টুডেন্টদের জন্য অতিরিক্ত 1000 টাকার ছাড় দিচ্ছে, যার ফলে আপনি মোট 11,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন। সমস্ত অফার মিলিয়ে ভিভো ভি70 এলিট ফোনটি 23 হাজারের বেশি ছাড়ে বিক্রি হচ্ছে।
এই বিষয় আরও বিস্তারিত জানতে আপনি অফিসিয়াল ওয়েবসাইটের অফার পেজটি ভিজিট করতে পারেন।
ফিচারের কথা বললে, ভিভো ভি70 এলিট ফোনে রয়েছে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, 459 PPI পিক্সেল ডেনসিটি এবং 5000 নিটস পর্যন্ত লোকাল পিক ব্রাইটনেস। স্মার্টফোনে রয়েছে 6500mAh ব্যাটারি যা 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি Snapdragon 8s Gen 3 চিপসেট চলবে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ভিভো ভি70 এলিট ফোনের পেছনের অংশে রয়েছে 50 মেগাপিক্সেলের ZEISS প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ZEISS সুপার টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ZEISS আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ZEISS ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP68 এবং IP69 রেটিংও রয়েছে।