OnePlus N6 Lite India launch on September 22 expected Price Specs and features
আপনি যদি দুর্দান্ত অফারের সাথে একটি ভাল 5G Smartphone কিনতে চাইছেন, তবে Vivo V30 5G একটি ভাল বিকল্প। বর্তমানে ভিভো ভি30 5জি ফোনটি ব্যাপক ছাড়ের সাথে ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে, যেখানে 10 হাজার টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে ফোনটি। ফিচার হিসেবে ভিভো ভি30 5জি ফোনে রয়েছে কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে এবং Snapdragon 7 Gen 3 চিপসেট। এতে 5000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি আরও অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে। আসুন ভিভো ভি30 5জি ফোনে পাওয়া ছাড় সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ভিভো ভি30 5জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি বর্তমানে Flipkart সাইটে 38,999 টাকা দামে লিস্ট করা। তবে কোম্পানি এতে 23 শতাংশ ছাড় অফার করছে। ছাড়ের পর ভিভো ভি30 5জি ফোনের এই মডেলটি 29,991 টাকা দামে কেনা যাবে। যার মানে কোম্পানি এতে সোজা 9000 টাকার ছাড় দিচ্ছে।
এছাড়া, ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে আরও কম দামে এটি কেনার সুযোগ রয়েছে। আপনি যদি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে ভিভো ভি30 5জি কেনেন, তবে অতিরিক্ত 1500 টাকার ছাড় পেতে পারেন। যার মানে এতে 9000 টাকার বেশি ছাড় থাকছে, যার ফলে আপনি ফোনটি এর আসল দামের চেয়ে প্রায় 10000 টাকা কমে কিনতে পারবেন। এই অফারের বিষয় বিস্তারিত জানতে আপনি ফ্লিপকার্ট সাইটে ভিজিট করতে পারেন।
এবার ফিচারের কথা, এক নজরে দেখে নেওয়া যাক এই দামে ভিভো ভি30 5জি ফোনটি কেনা উচিত কি নয়।
ফিচার হিসেবে ভিভো ভি30 5জি ফোনে রয়েছে 6.78 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 2800 নিটস পর্যন্ত। এটি Snapdragon 7 Gen 3 প্রসেসরে কাজ করে। এতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
পাওয়ার দিতে ভিভো টি30 5জি ফোনে পাওয়া যাবে 80W ফাস্ট চার্জিং সুবিধা সহ 5000mAh ব্যাটারি। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। স্মার্টফোনটি IP54 রেটিং রয়েছে, যা এটিকে ধুলোবালি ও জল থেকে সুরক্ষিত রাখে।
ফটোগ্রাফির জন্য ভিভো ভি30 ফোনের পেছনের অংশে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এর সামনের অংশে রয়েছে f/2.0 অ্যাপারচার ও অটোফোকাস সুবিধা সহ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: আগামী মাসেই শুরু হচ্ছে Amazon এর Great Indian Festival 2026 সেল, সস্তায় মিলবে স্মার্টফোন, AC, TV
কানেক্টিভিটির ক্ষেত্রে এতে রয়েছে ব্লুটুথ 5.4, ডুয়াল 4G ভোলটিই (VoLTE), ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই 6, জিপিএস, এনএফসি এবং 5জি কানেকশন সুবিধা।