Vivo T5 Pro 5G gets massive Price discount on Flipkart
আপনি যদি 30,000 টাকার বাজেটের মধ্যে বড় ব্যাটারি ও দুর্দান্ত পারফরম্যান্সের কোনো 5G ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে সম্প্রতি বাজারে আসা Vivo T5 Pro 5G আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই ভিভো টি5 প্রো 5জি ফোনে রয়েছে 9020mAh এর বিশাল ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসরের মতো ফিচার। ফোনটি ই-কমার্স সাইটে বর্তমানে এতে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে, এই ফোনের দাম 30,000 টাকার কম হয় যাবে। চলু আসুন এই দারুণ অফারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…
যদিও ফ্লিপকার্টে ভিভো টি5 প্রো 5জি ফোনটি 55,999 টাকা দামে লিস্ট করা, তবে কোনো ব্যাঙ্ক কার্ড অফার ছাড়াই আপনি এটি এখন মাত্র 29,999 টাকায় কিনতে পারবেন। যার মানে এতে সরাসরি 26,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: 24GB RAM সহ Redmi আনছে নতুন 5G স্মার্টফোন, থাকবে 7560mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং
ব্যাঙ্ক অফারের সাথে এই ডিলটি আরও দুর্দান্ত হয়ে ওঠে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক বা ফ্লিপকার্ট এসবিআই (SBI) ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 1500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই অফারটি কাজে লাগালে ফোনের দাম কমে মাত্র 28,499 টাকায় দাঁড়ায়।
এ ছাড়াও, বিশেষ এক্সচেঞ্জ এবং ইএমআই (EMI) সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি আরও কম খরচে ডিভাইসটি কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারের আওতায় আপনার পুরনো ডিভাইসের জন্য 25,600 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। পাশাপাশি, আপনি 6 মাসের নো-কস্ট ইএমআই প্ল্যানের মাধ্যমেও ফোনটি কিনতে পারেন।
অসাধারণ ব্যাটারি লাইফ এবং শক্তিশালী পারফরম্যান্সের কারণে ভিভো টি5 প্রো 5জি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। এই ডিভাইসে রয়েছে 9020mAh এর বিশাল ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7s জেন 4 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা।