24GB RAM সহ Redmi আনছে নতুন 5G স্মার্টফোন, থাকবে 7560mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং

24GB RAM সহ Redmi আনছে নতুন 5G স্মার্টফোন, থাকবে 7560mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং

রেডমি আগামী সপ্তাহে ভারেত তাদের নতুন Redmi Turbo 5 লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই ফোনটি ভারতে 16 জুন চালু করবে। লঞ্চের পর স্মার্টফোনটি দেশে Amazon এবং Xiaomi India অনলাইন স্টোর থেকে বিক্রি করা হবে। আপকামিং রেডমি টার্বো 5 ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে আসবে। এই স্মার্টফোনটি দেশে শাওমির সাব-ব্র্যান্ডের প্রথম Turbo সিরিজ ফোন হবে। লঞ্চের আগেই কোম্পানি জানিয়েছে যে, ফোনটিতে অক্টা-কোর MediaTek Dimensity 8000 সিরিজ চিপসেট পাওয়া যাবে। সাথে কোম্পানি আগামী ডিভাইসের বাকি স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। আসুন বিস্তারিতভাবে এই ফিচারের বিষয় দেখে নেওয়া যাক…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Turbo 5 ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

স্পেসিফিকেশনের বিষয়ে বলতে গেলে, কোম্পানি একটি ডেডিকেটেড মাইক্রোসাইটে কিছু বিশেষ ফিচার হাইলাইট করেছে। এখানে নিশ্চিত করা হয়েছে যে, ফোনে সেই একই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে যা এর চীনা ভার্সনে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: Amazon এর মেগা ডিল ডেজ সেল, Vivo প্রিমিয়াম ফোন থেকে শুরু করে OnePlus, Samsung স্মার্টফোনে 40000 টাকা পর্যন্ত ছাড়

স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 আল্ট্রা চিপসেট থাকাবে বলে জানা গেছে। এতে 12 জিবি পর্যন্ত LPDDR5x RAM এবং 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM সুবিধা থাকবে, যার ফলে মোট 24 জিবি RAM এর অভিজ্ঞতা পাওয়া যেতে পারে। পাশাপাশি, ফোনে UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সুবিধা থাকবে।

ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে রেডমি টার্বো 5 ফোনে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যাতে OIS এবং EIS দুটি সাপোর্ট থাকবে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এতে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্সও থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের হোল-পাঞ্চ ডিসপ্লে কাট-আউটের মধ্যে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে খবর রয়েছে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয় গেল 7000 টাকা সস্তা, জানুন নতুন দাম কত

এছাড়া, সম্পূর্ণ নতুন রেডমি টার্বো 5 ফোনে থাকবে একটি ফ্ল্যাট 1.5K ফ্লুইড ডিসপ্লে, যা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাশাপাশি, এর চীনা ভেরিয়েন্টের মতোই এই রেডমি স্মার্টফোনে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং সুবিধা থাকবে। এছাড়াও, ফোনে পাওয়ার দিতে দেওয়া যেতে পারে 7560mAh এর ব্যাটারি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile