6500mAh ব্যাটারি সহ Vivo আজ লঞ্চ করবে সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম এবং ফিচার

ভিভো আজ 16 জুলাই ভারতে তার একটি আরও নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনটি হবে Vivo T5 Lite, যা কোম্পানির সস্তা T-series লাইনআপের আওতায় আসবে। আশা করা হচ্ছে যে আপকামিং ভিভো টি5 লাইট ফোনটি গত বছর আসা Vivo T4 Lite ফোনের আপগ্রেড ভার্সন হবে।

নতুন ভিভো টি5 লাইট হবে ভিভোর T-সিরিজের সবচেয়ে সস্তা মডেল। বিশেষ ফিচার হিসেবে এতে হবে ফাস্ট চার্জিং থেকে নিয়ে বড় ব্যাটারি, স্টাইলিশ লুক এবং সব মিলিয়ে দুর্দান্ত ফিচার। আসুন প্রথমে লঞ্চের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: Realme লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ 5জি স্মার্টফোন, দাম 20 হাজারের কম

ভারতে Vivo T5 Lite 5G ফোনের লঞ্চের তারিখ এবং সময়

আপকামিং ভিভো টি5 লাইট আজ, 16 জুলাই দুপুর 12টায় ভারতে লঞ্চ করা হবে। কোম্পানি আগেই নিশ্চিত করেছে যে, ডিভাইসটি Flipkart সাইটে বিক্রি করা হবে। এছাড়া রিটেল স্টোর সহ বাকি প্ল্যাটফর্মেও এটি পাওয়া যেতে পারে।

লঞ্চের আগেই ভিভো টি5 লাইট ফোনের ডিজাইন প্রকাশ করেছে কোম্পানি। স্মার্টফোনে লাইট ব্লু প্যাটার্নে ফিনিশ এবং ডার্ক ব্লু শেড দেখা যাবে।

ভিভো টি5 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো টি5 লাইট 5জি ফোনে 44W ফাস্ট চার্জিং সুবিধা সহ 6500mAh-এর ব্যাটারি থাকতে পারে। এটি পরুনো মডেলের তুলনায় বড় আপগ্রেড হবে। সাথে ফোনে এবার কোম্পানি মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি এবং IP65-রেটিং ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখবে।

আরও পড়ুন: IRCTC এর নতুন ওয়েবসাইট বিটা ভার্সন লঞ্চ, কীভাবে পাবেন এক্সেস, জানুন ডিজাইন থেকে টিকিট বুকিং পর্যন্ত কী কী হল বদল

প্রসেসর হিসেবে ফোনে শক্তিশালী MediaTek Dimensity 6300 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে এবং পিক 1200 নিটস ব্রাইটনেস থাকতে পারে। পাশাপাশি, ডিভাইসে OriginOS 6 থাকবে এবং এতে AI Creation, AI Captions, AI Transcript Assist, AI Documents ও Private Space-এর মতো বিভিন্ন এআই ফিচার সহ আসবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :