Vivo T4 Pro 5G with 50MP Telephoto Camera
Vivo T4 Pro 5G First sale: ভিভো সম্প্রতি তার লেটেস্ট ভিভো টি৪ প্রো ফোনটি ভারতে লঞ্চ করেছিল। এই স্মার্টফোনের সেল আজ 29 আগস্ট দুপুর 12 টায় শুরু হতে চলেছে। সেল চলাকালীন ভিভো টি৪ প্রো ৫জি ফোনটি 3000 টাকা সস্তায় কেনার সুযোগ রয়েছে। কোম্পানির দাবি ভিভোর প্রথম 3x পেরিস্কোপ জুম সহ আসে ভিভো টি৪ প্রো ফোনটি। আসুন দেখে নেওয়া যাক ভিভো টি৪ প্রো ৫জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, ভারতে ভিভো টি৪ প্রো ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 27,999 টাকা। এছাড়া ফোনের 8GB+256GB মডেলটি 29,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি ব্লেজ গোল্ড এবং নাইট্রো ব্লু কালার অপশনে কেনা যাবে। এই ফোনটি 29 আগস্ট থেকে ভিভো ইন্ডিয়া ই-স্টোর, Flipkart এবং কিছু অফলাইন স্টোর থেকে কেনা যাবে।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ পাতলা Realme 5G স্মার্টফোন আজ মাত্র 19,999 টাকায় কেনার সুযোগ
অফারের আওতায় কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।
ফিচার হিসেবে ভিভো টি৪ প্রো ফোনে রয়েছে 6.77-ইঞ্চির ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট, 5000 নিট লোকল পিক ব্রাইটনেস এবং 1500 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস লেভল পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে ভিভো টি৪ প্রো ৫জি ফোনটি Snapdragon Gen 4 চিপসেটে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা। ফোনটি Android 15 ভিত্তিক ফনটাচ অপারেটিং সিস্টাম 15 সহ আসে।
ক্যামেরার ক্ষেত্রে ভিভো টি৪ প্রো ৫জি ফোনের রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেল সোনি IMX882 প্রাইমারি ক্যামেরা, 3x জুম সহ 50 মেগাপিক্সেল সোনি IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো টি৪ প্রো ৫জি ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া। ফোনে IP68+IP69 রেটিং সহ আসে।