25 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরা সহ Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জানুন নতুন দাম কত

25 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরা সহ Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জানুন নতুন দাম কত

আপনি যদি Samsung-এর একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবেন, তবে Samsung Galaxy S26 Ultra 5G একটি চমৎকার পছন্দ হতে পারে। 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রো ফোনটি Flipkart সাইটে দুর্দান্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 60W ফাস্ট চার্জিং সুবিধা সহ 5000mAh-এর ব্যাটারি। আসুন স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা 5জি ফোনের ডিল, ছাড় এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S26 Ultra 5G ফোনের কত ছাড় পাওয়া যাচ্ছে

ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা 5জি ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ মডেলের দাম 1,17,964 টাকা লিস্ট করা হয়েছে।

ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, গ্রাহকরা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 3500 টাকা ছাড় পেতে পারেন, যার পরে দাম কমে 1,14,464 টাকা হয় যাবে।

আরও পড়ুন: সোজা অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন জনপ্রিয় কোম্পানির 43-ইঞ্চির QLED Smart TV, দাম 15 হাজারের কম

এছাড়া, পুরনো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে 60,300 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর। চলতি বছরের ফেব্রুয়ারিতে 1,39,999 টাকা দামে লঞ্চ হয়ছিল এই স্মার্টফোনটি এখন 25,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা 5জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে রয়েছে 6.9 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 3120×1440 এবং 120Hz রিফ্রেশ রেট। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টাম হিসেবে এই ফোনটি Android 16 ভিত্তিক One UI 8.5 তে কাজ করে। গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে 5000 mAh-এর ব্যাটারি রয়েছে, যা 60W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, গ্যালাক্সি এস26 আল্ট্রা 5জি ফোনের পেছনের অংশে রয়েছে 200 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (f/2.8 অ্যাপারচার, 5x অপটিক্যাল জুম), 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা (f/1.9 অ্যাপারচার) এবং 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (f/2.4 অ্যাপারচার, 3x অপটিক্যাল জুম)। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.2 অ্যাপারচারসহ 12 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: 100W ফাস্ট চার্জিং সহ ফুল ওয়াটারপ্রুফ নতুন Redmi 5G স্মার্টফোনের আজ থেকে সেল শুরু, জানুন দাম কত

কানেক্টিভিটির দিক থেকে, গ্যালাক্সি এস26 আল্ট্রা 5জি ফোনে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB Type-C সাপোর্ট এবং GPS, GLONASS, Galileo, QZSS ও BDS-এর মতো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile