samsung galaxy s26 5g gets Huge 19000 rs discount on amazon deal
স্যামসাং এই বছরের ফেব্রুয়ারি মাসে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S26 বাজারে লঞ্চ করেছিল। আপনি যদি এখন এটি কেনার কথা ভাবেন, তবে এটি একটি দারুণ সুযোগ হতে পারে। অ্যামাজন (Amazon) গ্যালাক্সি এস26 5জি এর ওপর বিশাল ছাড় দিচ্ছে, যার মধ্যে সরাসরি দাম কম হওয়ার পাশাপাশি, বিভিন্ন ব্যাঙ্ক অফারও রয়েছে। এছাড়া, এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। আসুন স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনের ছাড়, অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনের 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টটি 70,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে বলে দি যে গ্যালাক্সি এস26 5জি ফোনটি 87,999 টাকায় লঞ্চ করা হয়ছিল। যার মানে স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনে 17,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, Yes Bank ক্রেডিট কার্ডের EMI পেমেন্টে 5 শতাংশ (3000 টাকা পর্যন্ত) ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে ফোনের দাম আরও কমে হয় যাবে 68,045 টাকা। বর্তমানে এটি প্রায় 19,954 ছাড়ে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Prime Day 2026 সেলে সোনি, স্যামসাং সহ এলজি এর 55-ইঞ্চি Smart TV তে মিলবে দেদার ছাড়
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনে রয়েছে 6.3-ইঞ্চির ফুল-এইচডি+ (Full-HD+) Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ফোনটি স্যামসাংয়ের নিজস্ব Exynos 2600 চিপসেটে কাজ করে।
এটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি OneUI 8.5 অপারেটিং সিস্টেমে চলে। ডিভাইসে পাওয়ার দিতে 4300mAh-এর ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপের কথা বললে, গ্যালাক্সি এস26 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সহ আসে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: ভারতে আবারও ফিরল Telegram, অ্যাপের এই ফিচার 30 জুন পর্যন্ত থাকবে বন্ধ
কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, GLONASS, Galileo, GPS, QZSS এবং একটি USB Type-C পোর্ট।