5000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে Samsung এর নতুন 5G স্মার্টফোন, 50MP ক্যামেরা এবং 2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ

আপনি যদি Samsung এর নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Amazon দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। আসলে Amazon সাইটে Samsung Galaxy A57 5G ফোনটি সস্তা দামে বিক্রি হচ্ছে। সুপার AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করা স্যামসাং গ্যালাক্সি এ57 ফোনটি 5000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Samsung Galaxy A57 5G ফোনের দাম কত এবং অফার

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ57 ফোনটি ফোনটি ভারতে 56,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছিল। এই দামে ফোনের 8GB RAM+256GB স্টোরেজ আসে। তবে এখন Amazon সাইটে এই ফোনের মডেলটি 51,660 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনে 5,339 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

তবে বলে দি যে স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনের এই অফারটি শুধু মাত্র Awesome Lilac কালার অপশনে পাওয়া যাচ্ছে।

এছাড়া কোম্পানি এতে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 23,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

50000 টাকার বাজেটে কেন কিনবেন স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোন, ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির FHD+ Super AMOLED+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এতে Vision Booster-এর সুবিধা রয়েছে। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এ57 5জি ফোনটি Exynos 1680 চিপসেটে কাজ করে।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি One UI 8.5-এ কাজ করে। এছাড়াও, ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখতে এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সাথে এতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পেয়ার করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে থাকছে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :