7540mAh ব্যাটারি সহ Redmi এর নতুন 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, 100W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা

রেডমি আগামীকাল, 16 জুন ভারতে Redmi Turbo 5 নামে আরও একটি নতুন 5G ফোন লঞ্চ করতে চলেছে। রেডমি টার্বো 5 ফোনটি আগামীকাল দুপুর 1.30টায় লঞ্চ করা হবে। এই বিশেষ লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ করা হবে। আপনি যদি ভবিষ্যতে এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তবে আগে থেকেই এর সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া ভালো।

ভারতে Redmi Turbo 5 ফোনের দাম কত

যদিও কোম্পানি এখনও রেডমি টার্বো 5 ফোনের দাম প্রকাশ করেনি, তবে এই বছরের শুরুর দিকে চীনে হ্যান্ডসেটটি CNY 2,299 (প্রায় 30,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। এর থেকে অনুমান করা হচ্ছে যে, ভারতে রেডমি টার্বো 5 ফোনের দাম 40,000 টাকার কম হতে পারে, যা এটিকে POCO X8 Pro-এর দামের কাছাকাছি নিয়ে আসবে।

আরও পড়ুন: জুন মাসের শেষে ভারতে লঞ্চ হবে OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল দাম

রেডমি টার্বো 5 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রেডমি টার্বো 5 ফোনের চীনা ও ভারতীয় ভার্সনের মধ্যে একমাত্র পার্থক্য হলো ব্যাটারির ক্ষমতা। ভারতীয় মডেলে থাকবে 100W হাইপারচার্জ সুবিধা সহ 7540mAh ব্যাটারি, যা চীনা ভার্সনে 7560mAh ব্যাটারির তুলনায় সামান্য কম।

ফোনে প্রায় 6.59 ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যা এটিকে একটি কমপ্যাক্ট ডিভাইসে পরিণত করবে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পিক ব্রাইটনেস সহ 1.5K অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা সাধারণ FHD+ প্যানেলের তুলনায় উন্নত ভিজ্যুয়াল এবং স্মুদ স্ক্রলিংয়ের অভিজ্ঞতা অফার করবে।

প্রসেসর হিসেবে রেডমি টার্বো 5 থাকছে MediaTek Dimensity 8500 Ultra চিপসেট। এছাড়া এতে 12 জিবি পর্যন্ত LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ HMD 5G ফোনের আসল নতুন ভ্যারিয়্যান্ট, মাত্র 14999 টাকা দাম

ক্যামেরার ফিচার হিসেবে, ফটোগ্রাফির জন্য রেডমি টার্বো 5 ফোনে OIS এবং EIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকার আশা করা হচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :