6000mAh ব্যাটারি সহ HMD 5G ফোনের আসল নতুন ভ্যারিয়্যান্ট, মাত্র 14999 টাকা দাম

6000mAh ব্যাটারি সহ HMD 5G ফোনের আসল নতুন ভ্যারিয়্যান্ট, মাত্র 14999 টাকা দাম

এইচএমডি ভারতে HMD Vibe 2 5G-এর একটি নতুন ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে। এইচএমডি ভাইব 2 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের এআই (AI) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি 6000mAh ব্যাটারি সহ আসে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এতে Unisoc T8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আসুন এইচএমডি ভাইব 2 5জি ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দামের জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে HMD Vibe 2 5G ফোনের দাম কত

দামের কথা বললে, এইচএমডি ভাইব 2 5জি ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা। ফোনটি আগামীকাল, 16 জুন 2026, দুপুর 12টা থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: 365 দিন পর্যন্ত এক্টিভ থাকবে আপনার Airtel সিম, দীর্ঘ ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

বিভিন্ন ব্যাঙ্ক অফারের মাধ্যমে এটি 14,999 টাকার স্পেশাল প্রাইসে কেনা যাবে। ডিভাইসটি এইচএমডি-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart এর মাধ্যমে কেনা যাবে।

এইচএমডি ভাইব 2 5জি ফোনের স্পেসিফিকেশন

ফিচারে দিক থেকে, এইচএমডি ভাইব 2 5জি ফোনে রয়েছে 6.75-ইঞ্চির HD+ V-নচ IPS ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটি Unisoc T8200 প্রসেসরে কাজ করে। এতে 6 জিবি RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো সম্ভব। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, ফোনটি অ্যান্ড্রয়েড 16-এ চলে এবং HMD দুই বছরের জন্য সিকিউরিটি আপডেটের দাবি করেছে।

ক্যামেরা সেটআপের কথা বললে, ভাইব 2 5জি ফোনে 50 মেগাপিক্সেলের এআই ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 5G, ব্লুটুথ 5.0, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এই স্মার্টফোনে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Realme P4R 5G vs OnePlus Nord CE6 Lite: 25000 টাকার কম দামে রিয়েলমি নাকি ওয়ানপ্লাস কোন ফোনটি হবে সেরা চয়েজ, দেখে নিন টপ 5 ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile