Realme P4R 5G vs OnePlus Nord CE6 Lite: 25000 টাকার কম দামে রিয়েলমি নাকি ওয়ানপ্লাস কোন ফোনটি হবে সেরা চয়েজ, দেখে নিন টপ 5 ফিচার
রিয়েলমি সম্প্রতি ভারতে নতুন Realme P4R 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা OnePlus Nord CE6 Lite এর সাথে প্রতিযোগিতা করবে। রিয়েলমি পি4আর 5জি ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর। এখানে রিয়েলমি পি4আর 5জি এবং ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট এর মধ্যে একটি বিস্তারিত তুলনা করে দেখবো।
Surveyভারতে Realme P4R 5G বনাম OnePlus Nord CE6 Lite ফোনের দাম এবং স্টোরেজ
দামের কথা বললে, রিয়েলমি পি4আর 5জি ফোনের 4GB+128GB মডেলের দাম 18,999 টাকা। এর পাশাপাশি, 6GB+128GB মডেলের দাম 22,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের 6GB+128GB ভেরিয়েন্টের দাম 22,999 টাকা এবং 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা।
রিয়েলমি পি4আর 5জি নাকি ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের স্পেসিফিকেশন এবং ফিচারে কী পার্থক্য

ডিসপ্লে এবং রেজোলিউশনের ক্ষেত্রে রিয়েলমি পি4আর 5জি ফোনে রয়েছে 6.8-ইঞ্চির HD+ সানলাইট ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস সাপোর্ট করে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে 6.72-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2400×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz, টাচ স্যাম্পলিং রেট 240Hz এবং পিক ব্রাইটনেস 680 নিটস।
প্রসেসর হিসেবে রিয়েলমি পি4আর 5জি ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে কাজ করে। তবে ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে রিয়েলমি পি4আর 5জি ফোনের রিয়ারে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের OmniVision OV50D40 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে সেলফি ও ভিডিও কলের জন্য রিয়েলমি পি4আর 5জি ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। নর্ড সিই6 লাইট ফোনেও একই 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে রিয়েলমি পি4আর 5জি ফোনে রয়েছে 8000mAh এর ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে 7000mAh-এর ব্যাটারি যা 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি পি4আর 5জি ফোনটি Android 16-ভিত্তিক Realme UI 7.0-তে চলে এবং ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনটি চলে Android 16-ভিত্তিক OxygenOS 16 অপারেটিং সিস্টামে।
কানেক্টিভিটি অপশন হিসেবে রিয়েলমি পি4আর 5জি, Wi-Fi 5, Bluetooth 5.3 এবং USB Type-C পোর্টের সুবিধা রয়েছে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
