Motorola Edge 70 Pro Plus vs Vivo V70: ক্যামেরা, ব্যাটারি এবং পারফরম্যান্সে মোটোরোলা নাকি ভিভো কোন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে সেরা
ভারতীয় স্মার্টফোন বাজারে Motorola এবং Vivo-র মধ্যে প্রতিযোগিতা ক্রমশ বেড়ে উঠছে। 45,000 থেকে 50,000 টাকার প্রিমিয়াম সেগামেন্টে এখন Motorola Edge 70 Pro Plus এবং Vivo V70 দুটি ফোন মুখোমুখি। দুটি স্মার্টফোনে বড় ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার মতো ফিচার রয়েছে। তবে আসল প্রশ্ন হলো, এই বাজেটে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে কোন ফোনটি আপনার জন্য ভাল হবে। আসুন ক্যামেরা, পারফরম্যান্স, ডিসপ্লে এবং সফটওয়্যারের ভিত্তিতে দেখে নেওয়া যাক কোন স্মার্টফোনটি বেশি ভালো সুবিধা দিচ্ছে।
SurveyMotorola Edge 70 Pro Plus এবং Vivo V70
ডিসপ্লে এবং ডিজাইনে কে এগিয়ে?
মোটোরোলা এজ 70 প্রো+ মডেলে রয়েছে 6.8-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং বিক ব্রাইটনেস 5200 নিটস। অন্যদিকে, ভিভো ভি70 ফোনে রয়েছে 6.59-ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 5000 নিটস।
আরও পড়ুন: 15 হাজারের মধ্যে 5G ফোন খুঁজছেন, 6500mAh ব্যাটারি সহ Vivo স্মার্টফোন হল এখন আরও সস্তা
ক্যামেরা: মোটোরোলা নাকি ভিভো- কার লেন্স ভালো?
ক্যামেরার ক্ষেত্রে দুটি কোম্পানিই আলাদা -আলাদা ফিচার অফার করে। মোটোরোলা এজ 70 প্রো+ মডেলে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony LYT-710 মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যা 3.5x অপটিক্যাল জুম এবং 50x ডিজিটাল জুম সাপোর্ট করে। এছাড়া, এর সবকটি ক্যামেরাতেই 4K 60fps ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।
এর বিপরীতে, ভিভো ভি70 ফোনে রয়েছে ZEISS টিউন করা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম। আপনি যদি জুম ফটোগ্রাফি পছন্দ করেন তবে মটোরোলা ভালো পছন্দ, আর পোর্ট্রেট ফটোগ্রাফি ও কালার সায়েন্সের ক্ষেত্রে ভিভো একটি শক্তিশালী প্রতিযোগি।
পারফরম্যান্স এবং গেমিংয়ে কে এগিয়ে?
এজ 70 প্রো+ মডেলে রয়েছে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর এবং এতে একটি বড় ভেপার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই সেটআপটি ভারী গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের সময় দুর্দান্ত পারফরম্যান্স অফার করে।
অন্যদিকে, ভিভো ভি70 ফোনে রয়েছে Snapdragon 7 Gen 4 চিপসেট, যা দৈনন্দিন ব্যবহার এবং সাধারণ গেমিংয়ের জন্য যথেষ্ট। তবে মূল পারফরম্যান্সের বিচারে মোটোরোলা ফোনটি কিছুটা এগিয়ে রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে হাই-পারফরম্যান্স চান, তাদের জন্য মোটোরোলা ফোনটি বেশি ভাল বিকল্প হতে পারে।
ব্যাটারি, চার্জিং এবং সফটওয়্যার সাপোর্ট দুটি স্মার্টফোনেই রয়েছে বিশাল 6500mAh ব্যাটারি এবং 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। তবে Motorola Edge 70 Pro+ মডেলে বাড়তি সুবিধা হিসেবে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে।
সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে, ভিভো ভি70-তে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, যেখানে মোটোরোলা তিনটি আপডেট অফার করবে। ফলে, যারা ফোনটি বেশ কয়েক বছর ধরে ব্যবহার করার পরিকল্পনা করছেন, তাদের জন্য ভিভো ভি70 কিছুটা ভালো পছন্দ হতে পারে।
তাহলে, আপনার কোনটি কেনা উচিত?
যদি আপনার অগ্রাধিকারের তালিকায় থাকে চমৎকার ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স, ওয়্যারলেস চার্জিং এবং লং-রেঞ্জ জুম ফটোগ্রাফি, তবে মোটোরোলা এজ 70 প্রো+ হবে সেরা পছন্দ। অন্যদিকে, আপনি যদি ZEISS ক্যামেরা অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট এবং কিছুটা কমপ্যাক্ট বা ছোট আকারের ডিজাইন পছন্দ করেন, তবে ভিভো ভি70 বিবেচনা করে দেখতে পারেন।
আরও পড়ুন: Realme লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন, রয়েছে MediaTek প্রসেসর এবং 144Hz রিফ্রেশ রেট
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
