Realme লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন, রয়েছে MediaTek প্রসেসর এবং 144Hz রিফ্রেশ রেট

Realme লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন, রয়েছে MediaTek প্রসেসর এবং 144Hz রিফ্রেশ রেট

রিয়েলমি ভারতে তার নতুন স্মার্টফোন Realme P4R 5G লঞ্চ করেছে। রিয়েলমির নতুন ফোনে রয়েছে বড় 8000mAh ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 144Hz রিফ্রেশ রেট মতো ফিচার। কোম্পানির দাবি যে এটি তার সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন, যা একবার চার্জে পুরো 3 দিন পর্যন্ত চলতে পারে। চলুন রিয়েলমি পি4আর 5জি ফোনের দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন এবং ফিচারের বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Realme P4R 5G ফোনের দাম কত

দামের কথা বললে, রিয়েলমি পি4আর 5জি ফোনের দাম 16,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB + 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া 6GB + 128GB মডেলের দাম 18,999 টাকা এবং 6GB + 256GB মডেলের দাম 20,999 টাকা রাখা হয়েছে। তবে বলে দি যে ফোনের এই দামগুলি অফারের সাথে পাওয়া যাবে। যার মানে রিয়েলমি পি4আর 5জি ফোনে 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

ডিভাইসটি Flipkart এবং রিয়েলমি সাইট থেকে কেনা যাবে। অফার শুধু মাত্র 12 ঘন্টা পর্যন্ত পাওয়া যাবে। রিয়েলমি পি4আর 5জি ফোনের বিক্রি 17 জুন, 2026 থেকে করা হবে।স্মার্টফোনটি Titanium Glare, Silver Glare এবং Lavender Glare এই তিনটি রঙে পাওয়া যাবে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ Xiaomi 17T ফোনের সেল শুরু, 5000 টাকার সস্তায় কেনার সুযোগ

রিয়েলমি পি4আর 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, রিয়েলমি পি4আর 5জি ফোনে রয়েছে 144 রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস-সহ 6.8 ইঞ্চির ‘সানলাইট ডিসপ্লে’। অডিওর ক্ষেত্রে, ফোনে সুপার লিনিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে যা 400 আল্ট্রা ভলিউম মোড সাপোর্টে করে।

এই ফোনের বিশেষ ফিচার হলো এর ArmorShell কন্সট্রেকশন দিয়ে তৈরি করা, যা MIL-STD-810H মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। সাথে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনে IP65 রেটিং দেওয়া।

পারফরম্যান্স রিয়েলমি পি4আর 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং এটি Realme UI 7.0-এ চলে। এতে দুই বছরের সিস্টেম আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার দাবি করা হয়েছে। অতিরিক্ত গরম হওয়া থেকে রুখতে ডিভাইসে 5300mm² এর ‘AirFlow Vapor Chamber’ (VC) কুলিং সিস্টেম এবং ‘One Tap Cooling’ সুবিধা রাখা হয়েছে।

এর সবচেয়ে বড় ফিচার হলো রিয়েলমি পি4আর 5জি ফোনে বিশাল 8000mAh-এর ‘Titan Battery’, যা একবার চার্জেই তিন দিন পর্যন্ত চলতে সক্ষম। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি 8.8mm, যা একে বেশ স্লিম বা পাতলা করে তুলেছে। এটি ‘Bypass Charging’ সুবিধাও সাপোর্ট করে। গেমিংয়ের মতো ভারী কাজের সময় এটি সরাসরি মাদারবোর্ডে বিদ্যুৎ পৌছে দেয়। ফলে ব্যাটারি চার্জিং প্রসেস এড়ানো সম্ভব হয় এবং ফোন কম গরম হয়।

আরও পড়ুন: 2GB প্রতিদিন ডেটা সহ Jio এর দুটি সস্তা রিচার্জ প্ল্যান, বিনামূল্যে মিলবে 20GB বোনাস ডেটা সাথে JioHotstar

ফটোগ্রাফির জন্য রিয়েলমি পি4আর 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বিশেষ জিনিস হল, এর সামনের ও পেছনের দুটি ক্যামেরাতেই ‘Motion Photo’ সুবিধা রয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা ছোট মুভিং ক্লিপ বা ভিডিও ক্যাপচার করতে পারবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile