365 দিন পর্যন্ত এক্টিভ থাকবে আপনার Airtel সিম, দীর্ঘ ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
আপনি যদি Airtel গ্রাহক হন এবং দীর্ঘ ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এয়ারটেল এর কাছে রয়েছে একাধিক বিকল্প। এই প্ল্যানটি পুরো বছেরের রিচার্জের চিন্তা থেকে মুক্তি দেবে যার মানে আপনাকে বার-বার রিচার্জ করতে হবে না। একবার রিচার্জ করিয়ে নিলে আপনি 365 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং ডেটার মতো সুবিধা পাবেন। এই বার্ষিক প্ল্যানগুলি মাসিক রিচার্জ থেকে অনেকটা সস্তা। আপনি যদি এয়ারটেল সিমটি সেকেন্ডারি বা দ্বিতীয় নম্বর হিসেবে ব্যবহার করেন, তবে এই প্ল্যানগুলো চমৎকার পছন্দ হতে পারে।
Survey1849 টাকার Airtel রিচার্জ প্ল্যান
এয়ারটেলের এই সস্তা রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, গ্রাহকরা ভারতের যেকোনো নম্বরে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া। এছাড়া, এই প্ল্যানে ফ্রি ন্যাশনাল রোমিং এবং 3600 SMS এর সুবিধাও রয়েছে। এটি একটি কলিং এবং মেসেজিং অনলি প্ল্যান যাতে ডেটা পাওয়া যায় না। তবে গ্রাহকরা চাইলে আলাদা ডেটা প্যাক কিনে এর সাথে ডেটা সুবিধা যোগ করতে পারেন।
2249 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
আরেকটি প্ল্যান হল এয়ারটেলের এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 365 দিনের। এতে গ্রাহকদের জন্য সারা ভারতজুড়ে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা রয়েছে। কোম্পানি এই প্ল্যানের সাথে মোট 3600 ফ্রি এসএমএস-এর সুবিধা দিচ্ছে। আগের প্ল্যানের বিপরীতে এতে ডেটা সুবিধাও থাকছে- মোট 30 জিবি ডেটা পাওয়া যায়, যা সাধারণ স্মার্টফোন গ্রাহকদের জন্য সেরা। এতে কোনো প্রতিদিনের ব্যবহারের লিমিট নেই, তাই গ্রাহকরা নিজেদের সুবিধামতো এই ডেটা ব্যবহার করতে পারেন।
এই দুটি সস্তা বিকল্প ছাড়াও, এয়ারটেল 365 দিন ভ্যালিডিটির আরেকটি প্ল্যান অফার করছে। এই প্ল্যানে সারা ভারতজুড়ে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের মতো সুবিধা রয়েছে। এতে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড 5জি ডেটা ব্যবহারের সুবিধা পান। এছাড়া, এই প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি এসএমএস-এর সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: 15 হাজার টাকার বেশি সস্তা হয়ে গেল Google Pixel এর প্রিমিয়াম AI স্মার্টফোন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
